আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
সাবেক আইজিপি গোদাগাড়ীর কৃতী সন্তান ড. এনামুল হক আর নেই জেলা প্রশাসক গোল্ডকাপ: সেমিফাইনালে চার দল, শিরোপা ধরে রাখার লড়াইয়ে মোহনপুর প্রতিশোধ নয়, এখন প্রতিকারের সময়: রাষ্ট্রপতি মির্জা ফখরুল কক্সবাজারে কোটি টাকার ৩ বিলাসবহুল গাড়ি জব্দ, সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ ২৫ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প মোহনপুরে সোমবার ৬ সড়কের উদ্বোধন ধ্বংসের ক্ষত মুছে কেশরহাটের নতুন স্বপ্ন: ২০ বছরের মহাপরিকল্পনা উন্মোচন মোহনপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, জলাশয়ে পোনা অবমুক্ত রাজশাহীর মাছ যাবে বিদেশে, কার্গো বিমানে রপ্তানির পরিকল্পনা আদা গ্রাম থেকে ‘মসলা গ্রাম’-মোহনপুরে কৃষিতে নতুন বিপ্লব ১৩ জনই ফেল, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ব্যাখ্যা তলব গোদাগাড়ীতে ডিবি'র এসকাফ উদ্ধার মামলা নিয়ে ধুম্রজাল শিশুর চোখে কেমন হবে থানা, মতামত নিয়ে কর্মপরিকল্পনা রাজশাহীর মোহনপুরে ১৪ শিক্ষকের স্কুলে ১৩ পরীক্ষার্থী-সবাই ফেল জিয়াউর রহমানকে ‘রাজাকার’, তারেক রহমানকে ‘কুলাঙ্গার’ বলেও বহাল অধ্যক্ষ মোহনপুরে দুই কলেজে এমপি মিলনকে সংবর্ধনা, ডিজিটাল ল্যাব উদ্বোধন নেসকো স্থানান্তর ঠেকাতে রাজশাহী বার অ্যাসোসিয়েশনের হুঁশিয়ারি নওগাঁয় যুবদল নেতার কব্জি কাটার ঘটনায় গ্রেপ্তার ২ পুলিশের সমস্যা শুনে সমাধানের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মোহনপুরে আয়বর্ধক উপকরণ পেয়ে স্বাবলম্বিতার স্বপ্ন দেখছেন প্রান্তিক মানুষ মোহনপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২, পলাতক ১

সাহিত্যচর্চার প্রসারে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 13, 2026 ইং
  • 116 বার
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: সাহিত্যচর্চা, সৃজনশীল লেখালেখি এবং নতুন প্রজন্মকে সাহিত্যাঙ্গনে সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে রাজশাহী সাহিত্য পরিষদের অভিষেক ও ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) রাজশাহী পোস্টাল একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোস্টাল একাডেমি, রাজশাহীর অধ্যক্ষ কাজী মামুনুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার অধ্যাপক মো. আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা মামুন, মাহবুব সিদ্দিকী, মোস্তাক রহমান, তাজিম উদ্দিন ও ডা. মতিউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট রজব আলী ও অধ্যাপক আমজাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অনু চৌধুরী।

বক্তারা বলেন, সাহিত্য সমাজের দর্পণ। একটি জাতির ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধ সংরক্ষণ এবং বিকাশে সাহিত্যের ভূমিকা অপরিসীম। বর্তমান সময়ে পাঠাভ্যাস ও সাহিত্যচর্চার প্রসারে লেখক, পাঠক এবং সাংস্কৃতিক কর্মীদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

প্রধান অতিথি কাজী মামুনুর রশিদ তাঁর বক্তব্যে উপন্যাস, গল্প, কবিতা ও গবেষণাধর্মী সাহিত্য রচনার ওপর গুরুত্বারোপ করে বলেন, সাহিত্য মানুষের জীবন, সমাজ ও ইতিহাসের গভীর বাস্তবতাকে তুলে ধরে। নতুন প্রজন্মকে সাহিত্যচর্চায় আরও বেশি সম্পৃক্ত করতে হবে এবং মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে সাহিত্যকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন এলাকার সাহিত্যিক, ঔপন্যাসিক, কবি, প্রাবন্ধিক ও সংস্কৃতিকর্মীরা অংশগ্রহণ করেন। সাহিত্য বিষয়ক আলোচনা, মতবিনিময়, শুভেচ্ছা বিনিময়, কবিতা আবৃত্তি, কৌতুক, রম্যকথা ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন শেখ তৈমুর আলম (‘‘কষ্টের ফেরিওয়ালা’’), শামিমা নাঈস (‘‘ওদের নামে বরাদ্দ হয়নি আকাশ’’), মুসলেহা সুলতানা মৌসুমি (‘‘বৃত্তান্তে অনুভূতির ছোঁয়া’’), সামসুল হক আমিরী (‘‘ট্রিয়লেট’’), মেহেবুব রহমান (‘‘ঈদ পুনর্মিলনী’’), শাহানুর আলম (‘‘বিষাদ রাঙা ওড়না’’) এবং জিল্লুর রহমান (‘‘হে লেখক’’)। এছাড়াও কবিতা পাঠ করেন তিতুমীর ইউসুফ, সোহনুর আলম, রাকিব হাসান, নওশাদ আলী, আবদুল আলীম, রেবেকা আসাদ, কাবেরী শাহ, দীপালী রানী, আমিনা আনসারী, নজরুল ইসলাম ও সোহেল রানা জীবন।

এ সময় প্রবন্ধ পাঠ করেন মো. শফিকুর ইসলাম।

আয়োজকরা জানান, সাহিত্যচর্চাকে আরও বেগবান করা এবং নতুন লেখকদের সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300