আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
সাবেক আইজিপি গোদাগাড়ীর কৃতী সন্তান ড. এনামুল হক আর নেই জেলা প্রশাসক গোল্ডকাপ: সেমিফাইনালে চার দল, শিরোপা ধরে রাখার লড়াইয়ে মোহনপুর প্রতিশোধ নয়, এখন প্রতিকারের সময়: রাষ্ট্রপতি মির্জা ফখরুল কক্সবাজারে কোটি টাকার ৩ বিলাসবহুল গাড়ি জব্দ, সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ ২৫ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প মোহনপুরে সোমবার ৬ সড়কের উদ্বোধন ধ্বংসের ক্ষত মুছে কেশরহাটের নতুন স্বপ্ন: ২০ বছরের মহাপরিকল্পনা উন্মোচন মোহনপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, জলাশয়ে পোনা অবমুক্ত রাজশাহীর মাছ যাবে বিদেশে, কার্গো বিমানে রপ্তানির পরিকল্পনা আদা গ্রাম থেকে ‘মসলা গ্রাম’-মোহনপুরে কৃষিতে নতুন বিপ্লব ১৩ জনই ফেল, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ব্যাখ্যা তলব গোদাগাড়ীতে ডিবি'র এসকাফ উদ্ধার মামলা নিয়ে ধুম্রজাল শিশুর চোখে কেমন হবে থানা, মতামত নিয়ে কর্মপরিকল্পনা রাজশাহীর মোহনপুরে ১৪ শিক্ষকের স্কুলে ১৩ পরীক্ষার্থী-সবাই ফেল জিয়াউর রহমানকে ‘রাজাকার’, তারেক রহমানকে ‘কুলাঙ্গার’ বলেও বহাল অধ্যক্ষ মোহনপুরে দুই কলেজে এমপি মিলনকে সংবর্ধনা, ডিজিটাল ল্যাব উদ্বোধন নেসকো স্থানান্তর ঠেকাতে রাজশাহী বার অ্যাসোসিয়েশনের হুঁশিয়ারি নওগাঁয় যুবদল নেতার কব্জি কাটার ঘটনায় গ্রেপ্তার ২ পুলিশের সমস্যা শুনে সমাধানের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মোহনপুরে আয়বর্ধক উপকরণ পেয়ে স্বাবলম্বিতার স্বপ্ন দেখছেন প্রান্তিক মানুষ মোহনপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২, পলাতক ১

জিয়াউর রহমানকে ‘রাজাকার’, তারেক রহমানকে ‘কুলাঙ্গার’ বলেও বহাল অধ্যক্ষ

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
  • 182 বার
ছবির ক্যাপশন:

রাজশাহী ব্যুরো: রাজশাহীর মোহনপুর উপজেলার মোহনপুর গার্লস ডিগ্রি কলেজে ২০১৯ সালে কলেজ সরকারিকরণের প্রক্রিয়াকরণ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

অনুষ্ঠান-সংক্রান্ত ছবি, ব্যানার, সংশ্লিষ্ট নথি এবং একাধিক শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্যে কলেজটির অধ্যক্ষ মো. আব্দুল মালেক মণ্ডলের রাজনৈতিক অবস্থান ও প্রশাসনিক আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ১৭ ডিসেম্বর কলেজ প্রাঙ্গণে কলেজ সরকারিকরণের প্রক্রিয়াকরণ উপলক্ষে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সভাপতি দিলিপ কুমার সরকার তপন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তৎকালীন সংসদ সদস্য আয়েন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম, সাবেক ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, আওয়ামীলীগনেতা এনামুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং তৎকালীন ক্ষমতাসীন আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রতিবেদকের কাছে সংরক্ষিত অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের বক্তব্য এ সংক্রান্ত ছবি ও ব্যানারে ওই সংবর্ধনা অনুষ্ঠানের তথ্যের সঙ্গে উল্লিখিত তথ্যের মিল পাওয়া গেছে।

কলেজের একাধিক শিক্ষক, যারা পরিচয় প্রকাশ না করার শর্তে কথা বলেছেন, তারা দাবি করেন যে ওই অনুষ্ঠানে অধ্যক্ষ মো. আব্দুল মালেক মণ্ডল সাবেক এমপি আয়েন উদ্দিনের হাতে নৌকা তুলে দিয়ে অধ্যক্ষ মো. আব্দুল মালেক মণ্ডল তাঁর স্বাগত বক্তব্যের সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে “রাজাকার” এবং বিএনপি চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে “কুলাঙ্গার সন্তান” বলে মন্তব্য করেছিলেন। তাঁদের ভাষ্য, ওই বক্তব্যে উপস্থিত বিএনপি-সমর্থক শিক্ষক-কর্মচারীরা ক্ষুব্ধ ও বিব্রত হন।

একাধিক শিক্ষক আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি-সমর্থক হিসেবে পরিচিত শিক্ষকদের বিভিন্নভাবে হয়রানি করা হয়। তাঁদের দাবি, প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে অধ্যক্ষ আব্দুল মালেক শিক্ষককে শোকজ করা, অপমান-অপদস্ত করা এবং নানা ধরনের চাপ প্রয়োগের ঘটনাও ঘটেছে। প্রতিবেদকের সঙ্গে কথা বলা কয়েকজন ভুক্তভোগী শিক্ষকও একই ধরনের অভিযোগ করেছেন।

এদিকে সাম্প্রতিক সময়ে কলেজটিকে ঘিরে আর্থিক অনিয়ম, ভূয়া নিয়োগ বোর্ড দেখিয়ে রোকসানা নামে তার আত্মীয়ের এমপিও ভুক্তির জন্য মাউশি-তে আবেদন। কলেজ তহবিলের অর্থ ব্যবস্থাপনা এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি দিলিপ কুমার সরকারের পক্ষ থেকে অধ্যক্ষের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি এবং পরবর্তীতে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তও নেওয়া হয়েছিল।

তার বিরুদ্ধে দুর্নীতি, জালিয়াতি, শিক্ষার্থী না থাকলেও ভুয়া তথ্যের মাধ্যমে এমপিও সুবিধা গ্রহণ এবং কলেজের অর্থ আত্মসাতসহ প্রায় সাড়ে ৩ কোটি টাকার অনিয়মের অভিযোগ এনে কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি দিলিপ কুমার সরকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছিলেন। (নথি সংরক্ষিত)।

এতসব ঘটনার পরেও অদৃশ্য শক্তির দাপটে ও মধু ছিটিয়ে অধ্যক্ষ মালেক মন্ডল রয়েছেন বহাল তবিয়তে। তিনি আওয়ামীলীগ নেতা থেকে ভোলপাল্টে রাতারাতি বিএনপি'র গুনগানে ব্যস্ত সময় পার করে নিরবে তার অনিয়ম দূর্নিতি চাপা দেওয়ার চেস্টা করছেন।

অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে জানতে প্রতিবেদক কলেজে গিয়ে সরাসরি তাঁর সঙ্গে কথা বলেন। এ সময় তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে প্রশ্ন করা হলে অধ্যক্ষ মো. আব্দুল মালেক মণ্ডল সব অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই।

এদিকে প্রতিবেদকের কাছে সংরক্ষিত ছবি, ব্যানার এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করা হয়েছে।অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের বক্তব্য সংগ্রহেরও চেষ্টা চলছে।

পরবর্তী পর্বে তদন্ত বা প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা প্রতিবেদনে প্রকাশ করা হবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300