আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
সাবেক আইজিপি গোদাগাড়ীর কৃতী সন্তান ড. এনামুল হক আর নেই জেলা প্রশাসক গোল্ডকাপ: সেমিফাইনালে চার দল, শিরোপা ধরে রাখার লড়াইয়ে মোহনপুর প্রতিশোধ নয়, এখন প্রতিকারের সময়: রাষ্ট্রপতি মির্জা ফখরুল কক্সবাজারে কোটি টাকার ৩ বিলাসবহুল গাড়ি জব্দ, সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ ২৫ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প মোহনপুরে সোমবার ৬ সড়কের উদ্বোধন ধ্বংসের ক্ষত মুছে কেশরহাটের নতুন স্বপ্ন: ২০ বছরের মহাপরিকল্পনা উন্মোচন মোহনপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, জলাশয়ে পোনা অবমুক্ত রাজশাহীর মাছ যাবে বিদেশে, কার্গো বিমানে রপ্তানির পরিকল্পনা আদা গ্রাম থেকে ‘মসলা গ্রাম’-মোহনপুরে কৃষিতে নতুন বিপ্লব ১৩ জনই ফেল, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ব্যাখ্যা তলব গোদাগাড়ীতে ডিবি'র এসকাফ উদ্ধার মামলা নিয়ে ধুম্রজাল শিশুর চোখে কেমন হবে থানা, মতামত নিয়ে কর্মপরিকল্পনা রাজশাহীর মোহনপুরে ১৪ শিক্ষকের স্কুলে ১৩ পরীক্ষার্থী-সবাই ফেল জিয়াউর রহমানকে ‘রাজাকার’, তারেক রহমানকে ‘কুলাঙ্গার’ বলেও বহাল অধ্যক্ষ মোহনপুরে দুই কলেজে এমপি মিলনকে সংবর্ধনা, ডিজিটাল ল্যাব উদ্বোধন নেসকো স্থানান্তর ঠেকাতে রাজশাহী বার অ্যাসোসিয়েশনের হুঁশিয়ারি নওগাঁয় যুবদল নেতার কব্জি কাটার ঘটনায় গ্রেপ্তার ২ পুলিশের সমস্যা শুনে সমাধানের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মোহনপুরে আয়বর্ধক উপকরণ পেয়ে স্বাবলম্বিতার স্বপ্ন দেখছেন প্রান্তিক মানুষ মোহনপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২, পলাতক ১

মোহনপুরের হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 12, 2026 ইং
  • 200 বার
ছবির ক্যাপশন:

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলার দুই এজাহারভুক্ত পলাতক আসামিকে র্যাব-৫, রাজশাহীর সহায়তায় ঢাকা থেকে গ্রেপ্তার করেছে মোহনপুর থানা পুলিশ।

পুলিশ ও র্যাব-৫ সূত্রে জানা যায়, গত ২৮ জুন দায়ের হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. মকবুল হোসেন (৫০), পিতা—মৃত নূর মোহাম্মদ এবং মো. শাহিনুর রহমান ওরফে বুলবুল (৩৪), পিতা—মো. মকবুল হোসেন। তাদের উভয়ের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে।

সূত্র জানায়, র্যাব-৫-এর সহায়তায় মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ জুলাই) রাত প্রায় ১১টার দিকে ঢাকার আদাবর থানাধীন এলাকায় অভিযান চালায়। অভিযানে আত্মগোপনে থাকা অবস্থায় ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন বলেন, “মোহনপুর থানার হত্যা মামলার দুই পলাতক আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তারের বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তবে ঘটনার দিন এ মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। মামলার তদন্ত এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ জুন সন্ধ্যায় মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে তুচ্ছ বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫০) নিহত হন। এ ঘটনায় নিহতের পরিবারের দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া মকবুল হোসেন ও শাহিনুর রহমান ওরফে বুলবুল এজাহারভুক্ত আসামি ছিলেন এবং ঘটনার পর থেকে পলাতক ছিলেন।


ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300