আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
সাবেক আইজিপি গোদাগাড়ীর কৃতী সন্তান ড. এনামুল হক আর নেই জেলা প্রশাসক গোল্ডকাপ: সেমিফাইনালে চার দল, শিরোপা ধরে রাখার লড়াইয়ে মোহনপুর প্রতিশোধ নয়, এখন প্রতিকারের সময়: রাষ্ট্রপতি মির্জা ফখরুল কক্সবাজারে কোটি টাকার ৩ বিলাসবহুল গাড়ি জব্দ, সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ ২৫ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প মোহনপুরে সোমবার ৬ সড়কের উদ্বোধন ধ্বংসের ক্ষত মুছে কেশরহাটের নতুন স্বপ্ন: ২০ বছরের মহাপরিকল্পনা উন্মোচন মোহনপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, জলাশয়ে পোনা অবমুক্ত রাজশাহীর মাছ যাবে বিদেশে, কার্গো বিমানে রপ্তানির পরিকল্পনা আদা গ্রাম থেকে ‘মসলা গ্রাম’-মোহনপুরে কৃষিতে নতুন বিপ্লব ১৩ জনই ফেল, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ব্যাখ্যা তলব গোদাগাড়ীতে ডিবি'র এসকাফ উদ্ধার মামলা নিয়ে ধুম্রজাল শিশুর চোখে কেমন হবে থানা, মতামত নিয়ে কর্মপরিকল্পনা রাজশাহীর মোহনপুরে ১৪ শিক্ষকের স্কুলে ১৩ পরীক্ষার্থী-সবাই ফেল জিয়াউর রহমানকে ‘রাজাকার’, তারেক রহমানকে ‘কুলাঙ্গার’ বলেও বহাল অধ্যক্ষ মোহনপুরে দুই কলেজে এমপি মিলনকে সংবর্ধনা, ডিজিটাল ল্যাব উদ্বোধন নেসকো স্থানান্তর ঠেকাতে রাজশাহী বার অ্যাসোসিয়েশনের হুঁশিয়ারি নওগাঁয় যুবদল নেতার কব্জি কাটার ঘটনায় গ্রেপ্তার ২ পুলিশের সমস্যা শুনে সমাধানের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মোহনপুরে আয়বর্ধক উপকরণ পেয়ে স্বাবলম্বিতার স্বপ্ন দেখছেন প্রান্তিক মানুষ মোহনপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২, পলাতক ১

রাজশাহীতে শিশু হুমায়রার মরদেহ নিয়ে স্বজনদের বিক্ষোভ

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : May 18, 2026 ইং
  • 130 বার
ছবির ক্যাপশন:

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে চার বছরের শিশু হুমায়রা জান্নাত হত্যার বিচারের দাবিতে মরদেহ নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। 


রোববার (১৭ মে) দুপুর থেকে উপজেলার হাট কানপাড়া বাজার এলাকায় হাজারো নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন। এসময় অনেককে মাথায় কাফনের কাপড় বেঁধেও প্রতিবাদে অংশ নিতে দেখা যায়।

বিক্ষোভকারীরা প্রধান সড়ক অবরোধ করে রাখলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শত শত পণ্যবাহী যানবাহন ও সাধারণ যাত্রীরা আটকা পড়েন। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আন্দোলন চলতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে উপজেলার বাজুখলসী গ্রামের ফার্মেসি ব্যবসায়ী হাসিবুল হোসেন শান্তর মেয়ে হুমায়রা জান্নাত নিখোঁজ হয়। পরে পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজির পাশাপাশি পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বিভিন্ন স্থানে তল্লাশি চালান। শনিবার সকালে শিশুটিকে খুঁজে দিতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণাও করা হয়।

এর কিছু সময় পর শিশুটির বাবার মোবাইলে একটি অপরিচিত নম্বর থেকে মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ ওঠে। পরে শনিবার দুপুরে প্রতিবেশীর বাড়ির পাশের একটি খেজুর গাছের নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নিহত শিশুর বাবা হাসিবুল হোসেন শান্ত অভিযোগ করেন, অপহরণের পর মুক্তিপণ দাবি করা হলেও পুলিশ দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়নি। এমনকি মরদেহের পোস্টমর্টেমও করতে দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। হত্যাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন স্বজনরা।

এদিকে বিক্ষোভ চলাকালে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে আন্দোলনকারীদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) মোতায়েন করা হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে একজনের বাড়িতে হামলার ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

দুর্গাপুর থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।”

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300