আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
সাবেক আইজিপি গোদাগাড়ীর কৃতী সন্তান ড. এনামুল হক আর নেই জেলা প্রশাসক গোল্ডকাপ: সেমিফাইনালে চার দল, শিরোপা ধরে রাখার লড়াইয়ে মোহনপুর প্রতিশোধ নয়, এখন প্রতিকারের সময়: রাষ্ট্রপতি মির্জা ফখরুল কক্সবাজারে কোটি টাকার ৩ বিলাসবহুল গাড়ি জব্দ, সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ ২৫ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প মোহনপুরে সোমবার ৬ সড়কের উদ্বোধন ধ্বংসের ক্ষত মুছে কেশরহাটের নতুন স্বপ্ন: ২০ বছরের মহাপরিকল্পনা উন্মোচন মোহনপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, জলাশয়ে পোনা অবমুক্ত রাজশাহীর মাছ যাবে বিদেশে, কার্গো বিমানে রপ্তানির পরিকল্পনা আদা গ্রাম থেকে ‘মসলা গ্রাম’-মোহনপুরে কৃষিতে নতুন বিপ্লব ১৩ জনই ফেল, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ব্যাখ্যা তলব গোদাগাড়ীতে ডিবি'র এসকাফ উদ্ধার মামলা নিয়ে ধুম্রজাল শিশুর চোখে কেমন হবে থানা, মতামত নিয়ে কর্মপরিকল্পনা রাজশাহীর মোহনপুরে ১৪ শিক্ষকের স্কুলে ১৩ পরীক্ষার্থী-সবাই ফেল জিয়াউর রহমানকে ‘রাজাকার’, তারেক রহমানকে ‘কুলাঙ্গার’ বলেও বহাল অধ্যক্ষ মোহনপুরে দুই কলেজে এমপি মিলনকে সংবর্ধনা, ডিজিটাল ল্যাব উদ্বোধন নেসকো স্থানান্তর ঠেকাতে রাজশাহী বার অ্যাসোসিয়েশনের হুঁশিয়ারি নওগাঁয় যুবদল নেতার কব্জি কাটার ঘটনায় গ্রেপ্তার ২ পুলিশের সমস্যা শুনে সমাধানের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মোহনপুরে আয়বর্ধক উপকরণ পেয়ে স্বাবলম্বিতার স্বপ্ন দেখছেন প্রান্তিক মানুষ মোহনপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২, পলাতক ১

লাইনে দাঁড়িয়ে বৃদ্ধের মৃত্যু: অব্যবস্থাপনার অভিযোগে ক্ষোভ

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 22, 2026 ইং
  • 144 বার
ছবির ক্যাপশন: কেশরহাট ফিলিং স্টেশনে তেল লাইনে দাঁড়িয়ে হিট স্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে তেল নিতে লাইনে দাঁড়িয়ে হিট স্ট্রোকে আলাউদ্দিন আলম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় উপজেলা প্রশাসন ও ফিলিং স্টেশন কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করছেন স্থানীয়রা।

বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে কেশরহাট ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন আলম কেশরহাট পৌর এলাকার বাকশৈল গ্রামের নাসের আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় ধরে তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। অভিযোগ রয়েছে, ফিলিং স্টেশনে তেল সরবরাহে অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার কারণে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। সেখানে পর্যাপ্ত শৃঙ্খলা ব্যবস্থা, ছায়া কিংবা পানির কোনো ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন কৃষক আলাউদ্দিন আলম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

স্থানীয়দের অভিযোগ, তেল সংকট ও সরবরাহ ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে প্রতিনিয়ত দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। কিন্তু বিষয়টি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। ফলে সাধারণ মানুষকে তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী বলেন, “যদি সঠিকভাবে তেল বিতরণ ও লাইনের ব্যবস্থাপনা করা হতো, তাহলে হয়তো এমন একটি প্রাণহানি এড়ানো সম্ভব ছিল।”

এদিকে, কেশরহাট ফিলিং স্টেশনের বিরুদ্ধে আরও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২১ এপ্রিল রাতে ১ হাজার লিটার ডিজেল বিক্রির পরও প্রায় ৩ হাজার লিটার মজুদ থাকা সত্ত্বেও সাধারণ গ্রাহকদের কাছে তা বিক্রি করা হয়নি। ডিজেল নিতে আসা লোকজনকে ‘তেল শেষ’ বলে ফিরিয়ে দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার ত্রিমোহনী এলাকায় অবস্থিত মৌসুমি ফিলিং স্টেশনেও অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, সরকারি বরাদ্দকৃত ডিজেল সিন্ডিকেটের মাধ্যমে গভীর রাতে বেশি দামে নির্দিষ্ট কিছু ব্যক্তির কাছে বিক্রি করা হচ্ছে। ফলে সাধারণ কৃষক ও যানবাহন মালিকরা প্রয়োজনীয় জ্বালানি থেকে বঞ্চিত হচ্ছেন।

মোহনপুর থানা পুলিশের এসআই ইয়ামিন আলী বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”

এ বিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার বলেন, “তিনি হিট স্ট্রোকে মারা গেছেন। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তার পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে। পরিবারের পক্ষ থেকে আবেদন পেলে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।”


স্থানীয়দের অভিযোগ, পাম্প মালিকদের অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আনা হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে জনমনে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। সময়মতো তেল না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন কৃষক ও যানবাহন মালিকরা।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300