আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
সাবেক আইজিপি গোদাগাড়ীর কৃতী সন্তান ড. এনামুল হক আর নেই জেলা প্রশাসক গোল্ডকাপ: সেমিফাইনালে চার দল, শিরোপা ধরে রাখার লড়াইয়ে মোহনপুর প্রতিশোধ নয়, এখন প্রতিকারের সময়: রাষ্ট্রপতি মির্জা ফখরুল কক্সবাজারে কোটি টাকার ৩ বিলাসবহুল গাড়ি জব্দ, সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ ২৫ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প মোহনপুরে সোমবার ৬ সড়কের উদ্বোধন ধ্বংসের ক্ষত মুছে কেশরহাটের নতুন স্বপ্ন: ২০ বছরের মহাপরিকল্পনা উন্মোচন মোহনপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, জলাশয়ে পোনা অবমুক্ত রাজশাহীর মাছ যাবে বিদেশে, কার্গো বিমানে রপ্তানির পরিকল্পনা আদা গ্রাম থেকে ‘মসলা গ্রাম’-মোহনপুরে কৃষিতে নতুন বিপ্লব ১৩ জনই ফেল, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ব্যাখ্যা তলব গোদাগাড়ীতে ডিবি'র এসকাফ উদ্ধার মামলা নিয়ে ধুম্রজাল শিশুর চোখে কেমন হবে থানা, মতামত নিয়ে কর্মপরিকল্পনা রাজশাহীর মোহনপুরে ১৪ শিক্ষকের স্কুলে ১৩ পরীক্ষার্থী-সবাই ফেল জিয়াউর রহমানকে ‘রাজাকার’, তারেক রহমানকে ‘কুলাঙ্গার’ বলেও বহাল অধ্যক্ষ মোহনপুরে দুই কলেজে এমপি মিলনকে সংবর্ধনা, ডিজিটাল ল্যাব উদ্বোধন নেসকো স্থানান্তর ঠেকাতে রাজশাহী বার অ্যাসোসিয়েশনের হুঁশিয়ারি নওগাঁয় যুবদল নেতার কব্জি কাটার ঘটনায় গ্রেপ্তার ২ পুলিশের সমস্যা শুনে সমাধানের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মোহনপুরে আয়বর্ধক উপকরণ পেয়ে স্বাবলম্বিতার স্বপ্ন দেখছেন প্রান্তিক মানুষ মোহনপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২, পলাতক ১

কক্সবাজারে কোটি টাকার ৩ বিলাসবহুল গাড়ি জব্দ, সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 28, 2026 ইং
  • 31 বার
ছবির ক্যাপশন: কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃক শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের অভিযোগে জব্দ করা তিনটি বিলাসবহুল গাড়ি।

কক্সবাজার প্রতিনিধি: শুল্ক ফাঁকি ও ভুয়া কাগজপত্রের মাধ্যমে দেশে আনা তিনটি কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়ি আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুক্রবার ভোরে কক্সবাজারের অভিজাত হোটেল 'ওশান প্যারাডাইস'-এর পার্কিং এলাকা থেকে গাড়িগুলো জব্দ করা হয়।

শুক্রবার বিকেলে হোটেল ওশান প্যারাডাইসে আয়োজিত সংবাদ সম্মেলনে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে চট্টগ্রামের একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে একটি গাড়ি উদ্ধার করা হয়। পরবর্তীতে সেই সূত্রের ওপর ভিত্তি করে কক্সবাজারে অভিযান পরিচালনা করে জাপান থেকে আনা তিনটি বিলাসবহুল গাড়ি— একটি লাল রঙের টয়োটা (২০২১ মডেল), একটি লাল রঙের হোন্ডা এবং একটি টুইন গ্রে রঙের মাজদা (২০২০ মডেল) আটক করা হয়।

অভিযানের সময় সংশ্লিষ্ট গাড়ির ব্যবহারকারীরা আমদানির বৈধ কাগজপত্র বা ক্রয়ের কোনো সঠিক তথ্য দেখাতে পারেননি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শুল্ক ফাঁকি, মিথ্যা ঘোষণা অথবা অবৈধ চোরাচালানের মাধ্যমে এসব গাড়ি দেশে প্রবেশ করেছে। গাড়িগুলো বর্তমানে কক্সবাজার কাস্টমস কার্যালয়ে রক্ষিত আছে এবং ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত চলছে।

সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ: এদিকে অভিযান ও গাড়ি জব্দের খবর সংগ্রহ করতে গিয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় উপস্থিত সাংবাদিকদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে গাড়িগুলোর মালিকদের বিরুদ্ধে। এ সময় সাংবাদিকদের লাঞ্ছিত ও মারধর করা হয় বলে জানা গেছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300