আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
সাবেক আইজিপি গোদাগাড়ীর কৃতী সন্তান ড. এনামুল হক আর নেই জেলা প্রশাসক গোল্ডকাপ: সেমিফাইনালে চার দল, শিরোপা ধরে রাখার লড়াইয়ে মোহনপুর প্রতিশোধ নয়, এখন প্রতিকারের সময়: রাষ্ট্রপতি মির্জা ফখরুল কক্সবাজারে কোটি টাকার ৩ বিলাসবহুল গাড়ি জব্দ, সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ ২৫ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প মোহনপুরে সোমবার ৬ সড়কের উদ্বোধন ধ্বংসের ক্ষত মুছে কেশরহাটের নতুন স্বপ্ন: ২০ বছরের মহাপরিকল্পনা উন্মোচন মোহনপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, জলাশয়ে পোনা অবমুক্ত রাজশাহীর মাছ যাবে বিদেশে, কার্গো বিমানে রপ্তানির পরিকল্পনা আদা গ্রাম থেকে ‘মসলা গ্রাম’-মোহনপুরে কৃষিতে নতুন বিপ্লব ১৩ জনই ফেল, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ব্যাখ্যা তলব গোদাগাড়ীতে ডিবি'র এসকাফ উদ্ধার মামলা নিয়ে ধুম্রজাল শিশুর চোখে কেমন হবে থানা, মতামত নিয়ে কর্মপরিকল্পনা রাজশাহীর মোহনপুরে ১৪ শিক্ষকের স্কুলে ১৩ পরীক্ষার্থী-সবাই ফেল জিয়াউর রহমানকে ‘রাজাকার’, তারেক রহমানকে ‘কুলাঙ্গার’ বলেও বহাল অধ্যক্ষ মোহনপুরে দুই কলেজে এমপি মিলনকে সংবর্ধনা, ডিজিটাল ল্যাব উদ্বোধন নেসকো স্থানান্তর ঠেকাতে রাজশাহী বার অ্যাসোসিয়েশনের হুঁশিয়ারি নওগাঁয় যুবদল নেতার কব্জি কাটার ঘটনায় গ্রেপ্তার ২ পুলিশের সমস্যা শুনে সমাধানের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মোহনপুরে আয়বর্ধক উপকরণ পেয়ে স্বাবলম্বিতার স্বপ্ন দেখছেন প্রান্তিক মানুষ মোহনপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২, পলাতক ১

কবর খনন করতে গিয়ে ০২ যুবকের মৃত্যু

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 8, 2026 ইং
  • 131 বার
ছবির ক্যাপশন: কবরের পাশে বিদ্যুতস্পৃষ্ট হওয়ার স্টিল স্ট্রাকচার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের একটি কবরস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন "নুরু মিয়া (৬৫) নেয়ামতপুর গ্রামের জমির হোসেনের ছেলে। এবং অন্যজন সানাউল্লাহ (১৮) একই গ্রামের মর্জু মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, নেয়ামতপুর গ্রামের বাসিন্দা মরহুম মতি সরকারের স্ত্রীর দাফনের প্রস্তুতি চলছিল। গ্রামের কবরস্থানে তাঁর জন্য কবর খোঁড়ার কাজে অংশ নেন স্থানীয় বেশ কয়েকজন যুবক ও এলাকাবাসী।

কবর খোঁড়ার একপর্যায়ে, কবর ঢেকে রাখার কাজে ব্যবহৃত একটি স্টিলের শিল্ড (পাত) সরাতে যান কয়েকজন। এসময় অসাবধানতাবশত স্টিলের শিল্ডটি ওপর দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে চলে আসে। মুহূর্তের মধ্যেই পুরো শিল্ডটি বিদ্যুতায়িত হয়ে পড়ে এবং ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। এ সময় তাঁদের বাঁচাতে গিয়ে ও আশপাশে থাকা আরও অন্তত ৫ জন আহত হন।

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আতিক আকরাম জানান "বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।"

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন জানান "নেয়ামতপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

এই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে পুরো নেয়ামতপুর গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300