আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
নেসকো'র নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন নওগাঁয় আবারও জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক শফিকুর রহমান তানোরে ৫'শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরের হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার সংগ্রাম, স্বপ্ন আর সাফল্য-কৃষকপুত্র হাসিবুর এখন প্রশাসন ক্যাডার জ্ঞানচর্চার ৭৩ বছরের গৌরব, উৎসবে মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক প্রশিক্ষণে আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব ড. সলিমুল্লাহ খান বিএনপি নেতা কাজিম উদ্দিনের মায়ের মৃত্যুতে এমপি মিলনসহ বিভিন্ন মহলের শোক রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবসে আদিবাসীদের অধিকার ও ভূমি সুরক্ষার দাবি ‘Run for Padma’ উপলক্ষে রাজশাহীতে প্রেস ব্রিফিং মোহনপুরে মাদক কারবারিদের বয়কটের আহব্বান ইউএনও'র মোহনপুরে ৩৮৭ পিস ইয়াবা ৯৩ হাজার জাল নোটসহ র‍্যাবের অভিযান আটক-১ মোহনপুরে পরকীয়ার অভিযোগে জনতার হাতে আটক এএসআই রাজশাহীর মোহনপুরে ইটের আঘাতে পশুখাদ্য ব্যবসায়ী নিহত কর্মদক্ষতায় আলোচিত ওসি খালিদুর রহমান, বদলির খবরে প্রশংসার ঢল মোহনপুরে নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে মোহনপুরে ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা ভাইরাল অডিও বিতর্কে নতুন মোড়, মুখ খুললেন আলোচিত ব্যবসায়ীর স্ত্রী Mohanpur রামেক ওয়াশরুমে ময়লার ভাগাড়, সংক্রমণ ঝুঁকিতে শত শত রোগী

দোয়া, বইমেলা ও রক্তদানে রাজশাহীতে জিয়াকে স্মরণ

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : May 30, 2026 ইং
  • 108 বার
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা, মহানগর ও বিভিন্ন উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার (৩০ মে) দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। 

কর্মসূচির মধ্যে ছিল কোরআন খতম, আলোচনা সভা, দোয়া মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরণ, রক্তদান কর্মসূচি, বইমেলা, পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন।

নগরীর একটি কমিউনিটি সেন্টারে রাজশাহী জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, “ভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে বাংলাদেশের স্বাধীনতা আসেনি। বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের সংগ্রামে জিয়াউর রহমান সাহসী নেতৃত্ব দিয়েছেন।”

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের সবচেয়ে বড় অলঙ্কার হলো সততা।

অতীতে রাজনৈতিক নিপীড়ন ও দমন-পীড়নের শিকার হওয়া নেতাকর্মীদের কথা উল্লেখ করে তিনি দলীয় বিভেদ ভুলে জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এমপি, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং সংসদ সদস্য নজরুল ইসলাম মণ্ডল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তাঁর ভূমিকা এবং রাষ্ট্র পরিচালনায় অবদানের কথা স্মরণ করেন।

একই দিনে নগরীর ভুবন মোহন পার্কে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে বইমেলা এবং রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এবং বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। 

পরে অতিথিরা বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ দল ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

শাহাদতবার্ষিকী উপলক্ষে সকালে রাজশাহী মহানগর বিএনপির মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এ সময় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ইশাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, দেশগঠন ও উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

অন্যদিকে রাজশাহীর মোহনপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, “জিয়াউর রহমান ছিলেন আপসহীন নেতা এবং জাতির স্বপ্ন বাস্তবায়নের সফল কারিগর। তাঁর ১৯ দফা কর্মসূচি সে সময় দেশের মানুষের ব্যাপক সমর্থন পেয়েছিল।”

তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন শ্রমিক, কৃষক এবং সাধারণ মানুষের নেতা। তাঁর নেতৃত্ব জাতিকে সঠিক পথের দিকনির্দেশনা দিয়েছিল।

মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, ছাত্রদল এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300