আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
সাবেক আইজিপি গোদাগাড়ীর কৃতী সন্তান ড. এনামুল হক আর নেই জেলা প্রশাসক গোল্ডকাপ: সেমিফাইনালে চার দল, শিরোপা ধরে রাখার লড়াইয়ে মোহনপুর প্রতিশোধ নয়, এখন প্রতিকারের সময়: রাষ্ট্রপতি মির্জা ফখরুল কক্সবাজারে কোটি টাকার ৩ বিলাসবহুল গাড়ি জব্দ, সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ ২৫ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প মোহনপুরে সোমবার ৬ সড়কের উদ্বোধন ধ্বংসের ক্ষত মুছে কেশরহাটের নতুন স্বপ্ন: ২০ বছরের মহাপরিকল্পনা উন্মোচন মোহনপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, জলাশয়ে পোনা অবমুক্ত রাজশাহীর মাছ যাবে বিদেশে, কার্গো বিমানে রপ্তানির পরিকল্পনা আদা গ্রাম থেকে ‘মসলা গ্রাম’-মোহনপুরে কৃষিতে নতুন বিপ্লব ১৩ জনই ফেল, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ব্যাখ্যা তলব গোদাগাড়ীতে ডিবি'র এসকাফ উদ্ধার মামলা নিয়ে ধুম্রজাল শিশুর চোখে কেমন হবে থানা, মতামত নিয়ে কর্মপরিকল্পনা রাজশাহীর মোহনপুরে ১৪ শিক্ষকের স্কুলে ১৩ পরীক্ষার্থী-সবাই ফেল জিয়াউর রহমানকে ‘রাজাকার’, তারেক রহমানকে ‘কুলাঙ্গার’ বলেও বহাল অধ্যক্ষ মোহনপুরে দুই কলেজে এমপি মিলনকে সংবর্ধনা, ডিজিটাল ল্যাব উদ্বোধন নেসকো স্থানান্তর ঠেকাতে রাজশাহী বার অ্যাসোসিয়েশনের হুঁশিয়ারি নওগাঁয় যুবদল নেতার কব্জি কাটার ঘটনায় গ্রেপ্তার ২ পুলিশের সমস্যা শুনে সমাধানের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মোহনপুরে আয়বর্ধক উপকরণ পেয়ে স্বাবলম্বিতার স্বপ্ন দেখছেন প্রান্তিক মানুষ মোহনপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২, পলাতক ১

শিশুর চোখে কেমন হবে থানা, মতামত নিয়ে কর্মপরিকল্পনা

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
  • 144 বার
ছবির ক্যাপশন:

রাজশাহী ব্যুরো: শিশুদের জন্য কাশিয়াডাঙ্গা থানাকে আরও নিরাপদ, সহায়ক ও আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে নাগরিকদের মতামতের ভিত্তিতে কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে থানার বিদ্যমান সেবার সমস্যা ও ঘাটতি চিহ্নিত করে তা সমাধানের পথ খুঁজতে সেবাগ্রহীতা ও সেবাদাতাদের অংশগ্রহণে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় নগরীর কারিতাস আঞ্চলিক কার্যালয়ের হলরুমে ‘অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা’ অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি) এ সভার আয়োজন করে।

সভায় শিশু, অভিভাবক, পুলিশ-প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, ধর্মীয় নেতা, শিশু ও যুব প্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, ২০১৩ সালের শিশু আইন অনুযায়ী থানাকে শিশুবান্ধব হিসেবে গড়ে তুলতে নির্ধারিত মানদণ্ড বাস্তবায়ন জরুরি। শুধু অবকাঠামোগত পরিবর্তন নয়, শিশুদের সঙ্গে পুলিশ সদস্যদের আচরণ, নিরাপত্তা, দ্রুত সেবা, প্রয়োজনীয় তথ্য প্রদান এবং মানসিক সহায়তাও শিশুবান্ধব থানার গুরুত্বপূর্ণ উপাদান।

সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন (সিভিএ) কার্যক্রমের আওতায় কাশিয়াডাঙ্গা থানার সেবা গ্রহণকারী নারী, পুরুষ, বালক ও বালিকাদের অভিজ্ঞতা মূল্যায়ন করা হয়। ওই মূল্যায়নে উঠে আসা মতামত ও সেবার ঘাটতি নিয়ে সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠান এবং নাগরিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়।

আয়োজকেরা জানান, সিভিএ কার্যক্রমের চারটি ধাপের শেষ ধাপ হলো ইন্টারফেস মিটিং। এ সভার মাধ্যমে সেবাগ্রহীতা ও সেবাদাতাদের মতামত একত্র করে বিদ্যমান সমস্যা চিহ্নিত করা হয়। পাশাপাশি এসব সমস্যা কীভাবে সমাধান করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হয়। পরে শিশুদের জন্য আরও নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরিতে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।

সভায় শিশুদের মানসিক সহায়তার বিষয়টিও গুরুত্ব পায়। নির্যাতন, নিখোঁজ, পারিবারিক সংকট কিংবা অন্য কোনো ঝুঁকির মধ্যে থাকা শিশু থানায় এলে শুধু আইনি সহায়তা নয়, তার মানসিক অবস্থার বিষয়টিও বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। শিশুদের সঙ্গে সহমর্মিতাপূর্ণ আচরণ এবং প্রয়োজন অনুযায়ী মানসিক সহায়তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের আরও সচেতন করার কথা বলেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে আরএমপির উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) মীর মো. শাফিন মাহমুদ বলেন, ‘শিশুদের জন্য থানাকে আরও নিরাপদ, সহায়ক ও আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে পুলিশ কাজ করছে। কোনো সংকটে শিশু থানায় এলে যাতে ভয় না পায় এবং প্রয়োজনীয় সহযোগিতা পায়, সে জন্য পুলিশ সদস্যদের আরও সংবেদনশীল হতে হবে।’

সভায় উঠে আসা বাস্তবসম্মত প্রস্তাবগুলো বাস্তবায়নে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেন তিনি।

সভাপতির বক্তব্যে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম বলেন, ‘শিশুর সুরক্ষা নিশ্চিত করতে শুধু একটি প্রতিষ্ঠানের উদ্যোগ যথেষ্ট নয়। পরিবার, শিশু, পুলিশ, প্রশাসন ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সিভিএ কার্যক্রমের মাধ্যমে সেবাগ্রহীতাদের মতামতকে গুরুত্ব দিয়ে বাস্তবভিত্তিক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে।’

কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরহাদ আলী বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে থানা থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। বিশেষ করে হারিয়ে যাওয়া শিশুদের খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পুলিশ গুরুত্ব দিয়ে কাজ করছে। শিশুদের সেবা দেওয়ার ক্ষেত্রে আরও মানবিক ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সচেতন করা হচ্ছে।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মঞ্জুরুল কাদির বলেন, ‘শিশুরা যাতে থানায় এসে নিজেদের নিরাপদ মনে করে, সে জন্য পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। শিশুদের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে থানার সেবা সাজানো গেলে শিশুবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ আরও কার্যকর হবে।’

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, শিশুর নিরাপত্তা নিশ্চিত করা শুধু পুলিশের দায়িত্ব নয়; পরিবার ও সমাজের প্রত্যেক স্তরের মানুষকে এ কাজে যুক্ত হতে হবে। শিশুদের প্রয়োজন ও সমস্যার কথা শিশুদের কাছ থেকেই শুনে কর্মপরিকল্পনা তৈরি করা হলে তা বেশি কার্যকর হবে। শিশুর অধিকার ও সুরক্ষা বিষয়ে জনসচেতনতা তৈরিতেও গণমাধ্যম দায়িত্বশীল ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী শহর এডিপির প্রোগ্রাম অফিসার রিপন হালদার। এ সময় সিনিয়র সাংবাদিক সুজাউদ্দিন ছোটন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাজশাহীর সিনিয়র প্রোগ্রাম অফিসার নীলু বেগম, প্রোগ্রাম অফিসার ফিলিপ আরিন্দা, জুনিয়র প্রোগ্রাম অফিসার মোসা. শারমিন সুরভী আক্তার, অর্জুন রায়সহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300