আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
নেসকো'র নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন নওগাঁয় আবারও জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক শফিকুর রহমান তানোরে ৫'শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরের হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার সংগ্রাম, স্বপ্ন আর সাফল্য-কৃষকপুত্র হাসিবুর এখন প্রশাসন ক্যাডার জ্ঞানচর্চার ৭৩ বছরের গৌরব, উৎসবে মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক প্রশিক্ষণে আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব ড. সলিমুল্লাহ খান বিএনপি নেতা কাজিম উদ্দিনের মায়ের মৃত্যুতে এমপি মিলনসহ বিভিন্ন মহলের শোক রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবসে আদিবাসীদের অধিকার ও ভূমি সুরক্ষার দাবি ‘Run for Padma’ উপলক্ষে রাজশাহীতে প্রেস ব্রিফিং মোহনপুরে মাদক কারবারিদের বয়কটের আহব্বান ইউএনও'র মোহনপুরে ৩৮৭ পিস ইয়াবা ৯৩ হাজার জাল নোটসহ র‍্যাবের অভিযান আটক-১ মোহনপুরে পরকীয়ার অভিযোগে জনতার হাতে আটক এএসআই রাজশাহীর মোহনপুরে ইটের আঘাতে পশুখাদ্য ব্যবসায়ী নিহত কর্মদক্ষতায় আলোচিত ওসি খালিদুর রহমান, বদলির খবরে প্রশংসার ঢল মোহনপুরে নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে মোহনপুরে ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা ভাইরাল অডিও বিতর্কে নতুন মোড়, মুখ খুললেন আলোচিত ব্যবসায়ীর স্ত্রী Mohanpur রামেক ওয়াশরুমে ময়লার ভাগাড়, সংক্রমণ ঝুঁকিতে শত শত রোগী

মোহনপুরে রাতে ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 5, 2026 ইং
  • 79 বার
ছবির ক্যাপশন:

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার বেলনা গ্রামে গভীর রাতে ঘরে ঢুকে এক দম্পতিকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত আলতাবের ছেলে ইসরাফিল মণ্ডল ও তার স্ত্রী রুবিনা নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় এক অজ্ঞাত ব্যক্তি জানালা দিয়ে ঘরে প্রবেশ করে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারী ধারালো ছুরি দিয়ে দুজনের পিঠে আঘাত করলে তারা গুরুতর আহত হন।

হামলার পরপরই অভিযুক্ত ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত দম্পতিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হামলার কারণ এবং হামলাকারীর পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।

এবিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত স্বামী-স্ত্রী দুজনই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং হামলাকারীকে শনাক্ত করতে প্রয়োজনীয় অনুসন্ধান চলছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300