আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
দোয়া, বইমেলা ও রক্তদানে রাজশাহীতে জিয়াকে স্মরণ দ্রুততম সময়ে নগরী পরিচ্ছন্ন করে প্রশংসায় ভাসছে রাসিক ১০ লাখ টাকা ফেরত দিয়ে মানবিকতার নজির গড়লেন বাসচালক ‘বিশু’ মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, মানবিকতায় প্রশাসন সম্প্রীতির ঈদ আয়োজনে রাজশাহী জেলা প্রশাসন কোরবানির বর্জ্য রাস্তায়, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত টাঙ্গাইলে রডবাহী ট্রাকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নওগাঁর মান্দার ১৫ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু শিশু রামিসার ধর্ষন-হত্যা মামলায় ঐতিহাসিক সিদ্ধান্ত: আসামির পক্ষে লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী রাজশাহীতে গবাদিপশু পালন বদলে দিচ্ছে গ্রামীণ নারীর জীবন রাজশাহীতে শিশু হুমায়রার মরদেহ নিয়ে স্বজনদের বিক্ষোভ রাজশাহীতে জাল সনদে বিদ্যালয়ে নিয়োগ, এমপিও সুপারিশে উত্তাপ নাগরিক সেবায় নতুন বার্তা দিলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির সিন্দু পানি চুক্তি অসম দায়বদ্ধতা, বৈষম্যমূলক ছাড় এবং পাকিস্তানের পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার দায়িত্ব গ্রহণের পরই পরিবর্তনের ছোঁয়া: উন্নয়ন ও সেবায় এগিয়ে রাজশাহী পঞ্চগড়ে যোগ দিয়েই প্রত্যাহার আলোচিত এসপি মিজানুর রহমান রাজশাহীতে থোকায় থোকায় সফলতা, আঙুর চাষে তরুণের বাজিমাত শোকের মুহূর্তে সর্বনাশ, রামেকে লাশ পরিবহণে চলছে চাঁদাবাজি রাজশাহীতে যুবককে গাছে বেঁধে মারধরের অভিযোগ, ভাইরাল ভিডিও কালিয়াকৈরে ঔষধ ব্যবসায়ী সমিতির জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত মোহনপুরে উচ্ছেদ ঠেকিয়ে প্রশংসায় বিএনপি সাধারণ সম্পাদক মাহবুব

১০ লাখ টাকা ফেরত দিয়ে মানবিকতার নজির গড়লেন বাসচালক ‘বিশু’

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : May 29, 2026 ইং
  • 35 বার
ছবির ক্যাপশন:

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার গন্ডগোহালী গ্রামের বাসচালক আব্দুর রহমান (বিশু) এক অসাধারণ মানবিকতার উদাহরণ স্থাপন করেছেন। তিনি তার চালিত বাসে পাওয়া একটি ব্যাগে থাকা ১০ লাখ ১৯ হাজার টাকা খুঁজে বের করে প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়েছেন।

জানা গেছে, আব্দুর রহমান দীর্ঘদিন ধরে ঢাকা–রাজশাহী রুটের যমুনা লাইন বাসের চালক হিসেবে কর্মরত। গত ২৭ মে চাঁদরাতের সময় ঢাকার প্রবল যানজটে আটকে থাকা অবস্থায় বাস থেকে নেমে যান নাটোরের গুরুদাসপুর এলাকার আজিজুল ইসলাম, যিনি একজন গরু ব্যবসায়ী। এ সময় ভুলবশত তিনি তার সঙ্গে থাকা টাকার ব্যাগটি বাসেই রেখে যান।

পরবর্তীতে বাসটি রাজশাহীর উদ্দেশ্যে রওনা হলে টাকার ব্যাগ হারিয়ে ফেলেছেন বুঝতে পেরে হতবিহ্বল হয়ে পড়েন আজিজুল ইসলাম। তিনি বিভিন্ন স্থানে খোঁজ নিতে থাকলেও কোনো সন্ধান পাননি।

এদিকে বাসচালক আব্দুর রহমান ব্যাগটি পাওয়ার পর মালিক শনাক্তের চেষ্টা করেন। তবে সঠিকভাবে মালিক খুঁজে না পাওয়ায় শুরুতে টাকা ফেরত দেওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি।

পরে নাটোর থেকে এসে সহায়তা চান আজিজুল ইসলাম। স্থানীয়ভাবে যোগাযোগের পর পুঠিয়া–দুর্গাপুর এলাকার সংশ্লিষ্টদের সহযোগিতায় যাচাই–বাছাই শেষে নিশ্চিত করা হয় প্রকৃত মালিক। এরপর পুরো ১০ লাখ ১৯ হাজার টাকা তাকে ফেরত দেওয়া হয়।

টাকা ফেরত পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আজিজুল ইসলাম। তিনি জানান, এই অর্থ তার ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। টাকা হারালে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তেন।

বাসচালক আব্দুর রহমান (বিশু) বলেন, “ব্যাগটি পাওয়ার পর আমি অনেক খোঁজ করেছি, কিন্তু মালিক নিশ্চিত করতে পারিনি। পরে মনে হয়েছে—এটি অবশ্যই সঠিক মালিককে ফিরিয়ে দেওয়া উচিত। টাকা ফেরত দিতে পেরে ভালো লাগছে।”

এ বিষয়ে স্থানীয় পর্যায়ে সহায়তাকারীরা জানান, সঠিক মালিক নিশ্চিত করার পরই পুরো অর্থ ফেরত দেওয়া হয়।

এই ঘটনাকে স্থানীয়রা সততা ও মানবিকতার অনন্য উদাহরণ হিসেবে দেখছেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300