আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
সাবেক আইজিপি গোদাগাড়ীর কৃতী সন্তান ড. এনামুল হক আর নেই জেলা প্রশাসক গোল্ডকাপ: সেমিফাইনালে চার দল, শিরোপা ধরে রাখার লড়াইয়ে মোহনপুর প্রতিশোধ নয়, এখন প্রতিকারের সময়: রাষ্ট্রপতি মির্জা ফখরুল কক্সবাজারে কোটি টাকার ৩ বিলাসবহুল গাড়ি জব্দ, সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ ২৫ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প মোহনপুরে সোমবার ৬ সড়কের উদ্বোধন ধ্বংসের ক্ষত মুছে কেশরহাটের নতুন স্বপ্ন: ২০ বছরের মহাপরিকল্পনা উন্মোচন মোহনপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, জলাশয়ে পোনা অবমুক্ত রাজশাহীর মাছ যাবে বিদেশে, কার্গো বিমানে রপ্তানির পরিকল্পনা আদা গ্রাম থেকে ‘মসলা গ্রাম’-মোহনপুরে কৃষিতে নতুন বিপ্লব ১৩ জনই ফেল, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ব্যাখ্যা তলব গোদাগাড়ীতে ডিবি'র এসকাফ উদ্ধার মামলা নিয়ে ধুম্রজাল শিশুর চোখে কেমন হবে থানা, মতামত নিয়ে কর্মপরিকল্পনা রাজশাহীর মোহনপুরে ১৪ শিক্ষকের স্কুলে ১৩ পরীক্ষার্থী-সবাই ফেল জিয়াউর রহমানকে ‘রাজাকার’, তারেক রহমানকে ‘কুলাঙ্গার’ বলেও বহাল অধ্যক্ষ মোহনপুরে দুই কলেজে এমপি মিলনকে সংবর্ধনা, ডিজিটাল ল্যাব উদ্বোধন নেসকো স্থানান্তর ঠেকাতে রাজশাহী বার অ্যাসোসিয়েশনের হুঁশিয়ারি নওগাঁয় যুবদল নেতার কব্জি কাটার ঘটনায় গ্রেপ্তার ২ পুলিশের সমস্যা শুনে সমাধানের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মোহনপুরে আয়বর্ধক উপকরণ পেয়ে স্বাবলম্বিতার স্বপ্ন দেখছেন প্রান্তিক মানুষ মোহনপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২, পলাতক ১

রাজশাহীতে থোকায় থোকায় সফলতা, আঙুর চাষে তরুণের বাজিমাত

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : May 12, 2026 ইং
  • 159 বার
ছবির ক্যাপশন:

রাজশাহী প্রতিনিধি: পড়াশোনার পাশাপাশি ভিন্নধর্মী কৃষি উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন রাজশাহীর এক তরুণ। যেখানে অধিকাংশ তরুণ চাকরির পেছনে ছুটছেন, সেখানে নিজস্ব স্বপ্ন আর সাহসকে পুঁজি করে আঙুর চাষে সফলতার নতুন দৃষ্টান্ত গড়েছেন রাজশাহী কলেজের শিক্ষার্থী রাহুল আহমেদ (২৬)।

রাজশাহীর দুর্গাপুর উপজেলার বখতিয়ারপুর গ্রামে প্রায় ১০ শতাংশ জমির ওপর গড়ে তুলেছেন আধুনিক পদ্ধতির একটি ব্যতিক্রমধর্মী আঙুর বাগান। ‘সখের আঙুর বাগান’ নামের এই বাগানে দেশি-বিদেশি বিভিন্ন জাতের লাল ও সবুজ আঙুরের সমারোহ এখন স্থানীয়দের কাছে বেশ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

সরেজমিনে দেখা যায়, বাগানের প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে পাকা আঙুর। বাগানজুড়ে যেন এক মনোমুগ্ধকর দৃশ্য। দূর-দূরান্ত থেকে মানুষ বাগান দেখতে আসছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও কনটেন্ট তৈরি করছেন, আবার অনেকে সরাসরি বাগান থেকেই আঙুর কিনে নিয়ে যাচ্ছেন।

বর্তমানে প্রতি কেজি আঙুর প্রায় ৪০০ টাকায় বিক্রি করছেন রাহুল। শুধু ফল বিক্রিই নয়, আঙুরের কাটিং, কলম ও চারা বিক্রি করেও ভালো আয় করছেন তিনি। প্রতি চারা ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান এই তরুণ উদ্যোক্তা।
রাহুল আহমেদ বলেন, “শুরুতে অনেকে বলেছিলেন দেশে আঙুর চাষ করে লাভ হবে না। কিন্তু আমি হাল ছাড়িনি। ইউটিউব দেখে এবং আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে ধীরে ধীরে সফলতা পেয়েছি। এখন ভবিষ্যতে আরও বড় পরিসরে আঙুর চাষ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।”

তিনি আরও জানান, আঙুরের পাশাপাশি কিছু জমিতে পেয়ারার চাষও করছেন। তার এই উদ্যোগ দেখে অনেক তরুণ কৃষির প্রতি আগ্রহী হচ্ছেন বলেও মনে করেন তিনি।
বাগান দেখতে আসা দর্শনার্থী নাঈম বলেন, “বিদেশি ফল হিসেবে পরিচিত আঙুর আমাদের এলাকাতেই এত সুন্দরভাবে চাষ হতে পারে, এটা সত্যিই অবাক করার মতো। রাহুল ভাইয়ের এই উদ্যোগ আমাদের অনুপ্রাণিত করছে।”

দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী বলেন, “রাহুলের এই উদ্যোগ স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। কৃষি অফিস থেকে তাকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।”

কৃষিভিত্তিক নতুন স্বপ্ন আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলা রাহুল এখন স্থানীয় তরুণদের কাছেও এক অনুপ্রেরণার নাম। তার সফলতা প্রমাণ করছে—ইচ্ছাশক্তি আর সঠিক পরিকল্পনা থাকলে কৃষিতেও গড়া যায় সম্ভাবনাময় ভবিষ্যৎ।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300