আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
নেসকো'র নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন নওগাঁয় আবারও জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক শফিকুর রহমান তানোরে ৫'শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরের হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার সংগ্রাম, স্বপ্ন আর সাফল্য-কৃষকপুত্র হাসিবুর এখন প্রশাসন ক্যাডার জ্ঞানচর্চার ৭৩ বছরের গৌরব, উৎসবে মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক প্রশিক্ষণে আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব ড. সলিমুল্লাহ খান বিএনপি নেতা কাজিম উদ্দিনের মায়ের মৃত্যুতে এমপি মিলনসহ বিভিন্ন মহলের শোক রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবসে আদিবাসীদের অধিকার ও ভূমি সুরক্ষার দাবি ‘Run for Padma’ উপলক্ষে রাজশাহীতে প্রেস ব্রিফিং মোহনপুরে মাদক কারবারিদের বয়কটের আহব্বান ইউএনও'র মোহনপুরে ৩৮৭ পিস ইয়াবা ৯৩ হাজার জাল নোটসহ র‍্যাবের অভিযান আটক-১ মোহনপুরে পরকীয়ার অভিযোগে জনতার হাতে আটক এএসআই রাজশাহীর মোহনপুরে ইটের আঘাতে পশুখাদ্য ব্যবসায়ী নিহত কর্মদক্ষতায় আলোচিত ওসি খালিদুর রহমান, বদলির খবরে প্রশংসার ঢল মোহনপুরে নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে মোহনপুরে ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা ভাইরাল অডিও বিতর্কে নতুন মোড়, মুখ খুললেন আলোচিত ব্যবসায়ীর স্ত্রী Mohanpur রামেক ওয়াশরুমে ময়লার ভাগাড়, সংক্রমণ ঝুঁকিতে শত শত রোগী

রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবসে আদিবাসীদের অধিকার ও ভূমি সুরক্ষার দাবি

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 30, 2026 ইং
  • 70 বার
ছবির ক্যাপশন:

রাজশাহী প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতে ১৭১তম মহান সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৩০ জুন) পৃথকভাবে কর্মসূচির আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদ এবং উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে সকালে নগরীর আলুপট্টি থেকে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা)। পরে একটি র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গণকপাড়ায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গণেশ মার্ডি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এরশাদ আলী বলেন, ১৮৫৫ সালের সাঁওতাল বিদ্রোহ ছিল নিজেদের ভূমি ও অস্তিত্ব রক্ষার সংগ্রাম। তিনি আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভায় বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমির অধিকার নিশ্চিতকরণ এবং উত্তরাঞ্চলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানান।

অন্যদিকে, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের উদ্যোগে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যালির আয়োজন করা হয়।

সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

ফোরামের রাজশাহী মহানগর শাখার সভাপতি সুমী মুমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা) এবং অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন।

প্রধান আলোচক হিসেবে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডু মহান সাঁওতাল বিদ্রোহের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে আদিবাসীদের সাংবিধানিক অধিকার, ভূমি সুরক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের শিল্পীরা ঐতিহ্যবাহী নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। এতে বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300