আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
নেসকো'র নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন নওগাঁয় আবারও জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক শফিকুর রহমান তানোরে ৫'শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরের হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার সংগ্রাম, স্বপ্ন আর সাফল্য-কৃষকপুত্র হাসিবুর এখন প্রশাসন ক্যাডার জ্ঞানচর্চার ৭৩ বছরের গৌরব, উৎসবে মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক প্রশিক্ষণে আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব ড. সলিমুল্লাহ খান বিএনপি নেতা কাজিম উদ্দিনের মায়ের মৃত্যুতে এমপি মিলনসহ বিভিন্ন মহলের শোক রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবসে আদিবাসীদের অধিকার ও ভূমি সুরক্ষার দাবি ‘Run for Padma’ উপলক্ষে রাজশাহীতে প্রেস ব্রিফিং মোহনপুরে মাদক কারবারিদের বয়কটের আহব্বান ইউএনও'র মোহনপুরে ৩৮৭ পিস ইয়াবা ৯৩ হাজার জাল নোটসহ র‍্যাবের অভিযান আটক-১ মোহনপুরে পরকীয়ার অভিযোগে জনতার হাতে আটক এএসআই রাজশাহীর মোহনপুরে ইটের আঘাতে পশুখাদ্য ব্যবসায়ী নিহত কর্মদক্ষতায় আলোচিত ওসি খালিদুর রহমান, বদলির খবরে প্রশংসার ঢল মোহনপুরে নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে মোহনপুরে ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা ভাইরাল অডিও বিতর্কে নতুন মোড়, মুখ খুললেন আলোচিত ব্যবসায়ীর স্ত্রী Mohanpur রামেক ওয়াশরুমে ময়লার ভাগাড়, সংক্রমণ ঝুঁকিতে শত শত রোগী

মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, মানবিকতায় প্রশাসন

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : May 29, 2026 ইং
  • 111 বার
ছবির ক্যাপশন:

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারীর কন্যাসন্তান জন্মের পর নবজাতক ও মা বর্তমানে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে ওই নারীকে প্রসব-পরবর্তী অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পরে বিষয়টি দ্রুত কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীনকে জানানো হলে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।

পরে মা ও নবজাতককে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহতা জারাব সালেহিন জানান, হাসপাতালে আনার আগে একটি পক্ষ নবজাতককে নিয়ে যাওয়ার বা বিক্রির চেষ্টা করেছিল। তবে উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে তা প্রতিহত করা সম্ভব হয়। বর্তমানে মা ও শিশু চিকিৎসকদের পর্যবেক্ষণে ভালো আছেন।
এ বিষয়ে ইউএনও সাইফ-উল-আরেফীন বলেন, মা ও নবজাতকের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় উপজেলা প্রশাসন বহন করবে। আপাতত শিশুটির দায়িত্বও প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে। তিনি আরও জানান, ওই নারী দীর্ঘ প্রায় দুই বছর ধরে কালকিনির বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, নবজাতকের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকেও অবহিত করা হয়েছে, যাতে কেউ শিশুটিকে কোনোভাবে নিয়ে যেতে না পারে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300