আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
নেসকো'র নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন নওগাঁয় আবারও জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক শফিকুর রহমান তানোরে ৫'শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরের হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার সংগ্রাম, স্বপ্ন আর সাফল্য-কৃষকপুত্র হাসিবুর এখন প্রশাসন ক্যাডার জ্ঞানচর্চার ৭৩ বছরের গৌরব, উৎসবে মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক প্রশিক্ষণে আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব ড. সলিমুল্লাহ খান বিএনপি নেতা কাজিম উদ্দিনের মায়ের মৃত্যুতে এমপি মিলনসহ বিভিন্ন মহলের শোক রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবসে আদিবাসীদের অধিকার ও ভূমি সুরক্ষার দাবি ‘Run for Padma’ উপলক্ষে রাজশাহীতে প্রেস ব্রিফিং মোহনপুরে মাদক কারবারিদের বয়কটের আহব্বান ইউএনও'র মোহনপুরে ৩৮৭ পিস ইয়াবা ৯৩ হাজার জাল নোটসহ র‍্যাবের অভিযান আটক-১ মোহনপুরে পরকীয়ার অভিযোগে জনতার হাতে আটক এএসআই রাজশাহীর মোহনপুরে ইটের আঘাতে পশুখাদ্য ব্যবসায়ী নিহত কর্মদক্ষতায় আলোচিত ওসি খালিদুর রহমান, বদলির খবরে প্রশংসার ঢল মোহনপুরে নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে মোহনপুরে ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা ভাইরাল অডিও বিতর্কে নতুন মোড়, মুখ খুললেন আলোচিত ব্যবসায়ীর স্ত্রী Mohanpur রামেক ওয়াশরুমে ময়লার ভাগাড়, সংক্রমণ ঝুঁকিতে শত শত রোগী

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে ইমাম মেহেদীর জয়

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 19, 2026 ইং
  • 125 বার
ছবির ক্যাপশন: চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালক পদে ইমাম মেহেদী বিজয়ী

রাজশাহী প্রতিনিধি: দীর্ঘ এক যুগের বেশি সময় পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর দ্বিবার্ষিক (২০২৬–২০২৮) নির্বাচন। এতে পরিচালক পদে বিপুল ভোটে জয় পেয়েছেন সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ পরিষদ মনোনীত ‘ক’ প্যানেলের প্রার্থী ইমাম মেহেদী।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বোয়ালিয়া সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন।

নির্বাচনে ‘মোড়া’ প্রতীকে ইমাম মেহেদী ১,০৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রায় ২,৯০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও পরিচালক এই চার পদে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ফলাফল ঘোষণার পর ব্যবসায়ী মহলে আনন্দের সাড়া পড়ে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইমাম মেহেদী বলেন, “এই জয় ব্যক্তিগত নয়; এটি রাজশাহীর ব্যবসায়ীদের আস্থার প্রতিফলন। তাদের দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালনে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি জানান, চেম্বারকে আধুনিক ও ব্যবসাবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর, ব্যবসায়ীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং ব্যাংকিং খাতের বিদ্যমান সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ—এই তিনটি লক্ষ্যকে অগ্রাধিকার দেওয়া হবে।

দীর্ঘ ১২ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে রাজশাহীর ব্যবসা-বাণিজ্যে গতি ফিরবে এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের স্বার্থ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে নতুন কমিটি।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300