আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
রাজশাহী চেম্বার অব কমার্স নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে ইমাম মেহেদীর জয় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে ইমাম মেহেদীর জয় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে ইমাম মেহেদীর জয় রাজশাহী চেম্বার অব কমার্স নির্বাচনে ভোটের জোয়ার, পরিচালক পদে বিজয়ের হাসি ইমাম মেহেদীর চেম্বার নির্বাচনে ভোটের জোয়ার, বিজয়ের হাসি ইমাম মেহেদীর ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা; বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু খুলনায় রেলওয়ে পুলিশ লাইনে কনস্টেবলের আত্মহত্যা সাংবাদিক মোজাহার আলী আর নেই, শোক জানিয়েছে মোহনপুর প্রেসক্লাব আরএমপির ৫ থানায় নতুন ওসি, বদলি ১১ কর্মকর্তা পুলিশকে নিয়ে বিরূপ মন্তব্যে হাইকোর্টে ম্যাজিস্ট্রেট আরিফুরের বিরুদ্ধে রিট পরিচ্ছন্ন রাজশাহী গড়তে জেলা প্রশাসকের উদ্যোগ, তেল সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর বার্তা জীবিকার লড়াইয়ে টুলি বেগম, সহায়তার হাত বাড়ালেন তারেক রহমান রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ
ad728

খুলনায় রেলওয়ে পুলিশ লাইনে কনস্টেবলের আত্মহত্যা

রিপোর্টারের নাম: Sahin Shagor
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 18, 2026 ইং
  • 9 বার
ছবির ক্যাপশন: কর্মরত অবস্থায় বন্দুক ঠেকিয়ে কনস্টেবল সম্রাট বিশ্বাসের আত্মহত্যা! সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় রেলওয়ে পুলিশ লাইনে কর্মরত এক পুলিশ কনস্টেবল নিজের সরকারি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম সম্রাট বিশ্বাস। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বাসিন্দা ছিলেন।

ছবি: পুলিশ কনস্টেবল সম্রাট বিশ্বাস (সংগৃহীত)

পুলিশ সূত্রে জানা গেছে, সম্রাট বিশ্বাস ভোরবেলা রেলওয়ে পুলিশ লাইনের ম্যাগাজিন গার্ডে ডিউটিরত ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে সেখানে আকস্মিক গুলির শব্দ শোনা যায়। সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বাংলাদেশ রেলওয়ে পুলিশের খুলনা অঞ্চলের সিনিয়র কর্মকর্তারা এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

খুলনা জেলা রেলওয়ের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আহমাদ মাইনুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কনস্টেবল সম্রাট বিশ্বাস কর্মরত অবস্থায় নিজের কপালে বন্দুক ঠেকিয়ে গুলি চালিয়েছেন। এটি প্রাথমিকভাবে একটি আত্মহত্যার ঘটনা বলে প্রতীয়মান হচ্ছে।

ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। সম্রাট বিশ্বাসের পারিবারিক কোনো সংকট ছিল কি না অথবা কর্মক্ষেত্রে কোনো মানসিক চাপে ছিলেন কি না, তা তদন্তের মাধ্যমে উদঘাটন করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে এবং তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ এখনো অস্পষ্ট। কেন বা কী কারণে তিনি এমন চরম পথ বেছে নিলেন, তা খতিয়ে দেখতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ঘটনায় পুলিশ বাহিনীর সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300