আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
নেসকো'র নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন নওগাঁয় আবারও জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক শফিকুর রহমান তানোরে ৫'শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরের হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার সংগ্রাম, স্বপ্ন আর সাফল্য-কৃষকপুত্র হাসিবুর এখন প্রশাসন ক্যাডার জ্ঞানচর্চার ৭৩ বছরের গৌরব, উৎসবে মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক প্রশিক্ষণে আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব ড. সলিমুল্লাহ খান বিএনপি নেতা কাজিম উদ্দিনের মায়ের মৃত্যুতে এমপি মিলনসহ বিভিন্ন মহলের শোক রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবসে আদিবাসীদের অধিকার ও ভূমি সুরক্ষার দাবি ‘Run for Padma’ উপলক্ষে রাজশাহীতে প্রেস ব্রিফিং মোহনপুরে মাদক কারবারিদের বয়কটের আহব্বান ইউএনও'র মোহনপুরে ৩৮৭ পিস ইয়াবা ৯৩ হাজার জাল নোটসহ র‍্যাবের অভিযান আটক-১ মোহনপুরে পরকীয়ার অভিযোগে জনতার হাতে আটক এএসআই রাজশাহীর মোহনপুরে ইটের আঘাতে পশুখাদ্য ব্যবসায়ী নিহত কর্মদক্ষতায় আলোচিত ওসি খালিদুর রহমান, বদলির খবরে প্রশংসার ঢল মোহনপুরে নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে মোহনপুরে ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা ভাইরাল অডিও বিতর্কে নতুন মোড়, মুখ খুললেন আলোচিত ব্যবসায়ীর স্ত্রী Mohanpur রামেক ওয়াশরুমে ময়লার ভাগাড়, সংক্রমণ ঝুঁকিতে শত শত রোগী

পঞ্চগড়ে যোগ দিয়েই প্রত্যাহার আলোচিত এসপি মিজানুর রহমান

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : May 12, 2026 ইং
  • 114 বার
ছবির ক্যাপশন:

পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় জেলার নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানকে দায়িত্ব গ্রহণের কয়েক দিনের মধ্যেই প্রত্যাহার করেছে পুলিশ সদর দপ্তর। সোমবার (১১ মে) পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত শনিবার (৯ মে) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, তিনি পঞ্চগড় জেলার দায়িত্ব পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে বুঝিয়ে দিয়ে ১০ মে’র মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন।

এর আগে, গত ৫ মে দেশের ১২ জেলার পুলিশ সুপার পদে রদবদলের অংশ হিসেবে মো. মিজানুর রহমানকে পঞ্চগড় জেলার এসপি হিসেবে পদায়ন করা হয়। পরে ৭ মে তিনি পঞ্চগড়ে যোগদান করেন। তবে যোগদানের একদিন পরই জরুরি কাজের কথা বলে ঢাকায় যান এবং এরপর আর জেলায় ফেরেননি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে, তার পদায়নকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনা শুরু হয়। আলোচিত সাংবাদিক জুলকারনাইন সায়ের নিজের ফেসবুক পোস্টে দাবি করেন, সাবেক আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর মাধ্যমে দিনাজপুরে এসপি পদে বদলির চেষ্টা করেছিলেন মিজানুর রহমান। যদিও সে সময় তা বাস্তবায়ন হয়নি বলে পোস্টে উল্লেখ করা হয়।

পরে বর্তমান সরকারের সময় তাকে পঞ্চগড়ের এসপি হিসেবে পদায়ন করাকে কেন্দ্র করে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300