আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
সাবেক আইজিপি গোদাগাড়ীর কৃতী সন্তান ড. এনামুল হক আর নেই জেলা প্রশাসক গোল্ডকাপ: সেমিফাইনালে চার দল, শিরোপা ধরে রাখার লড়াইয়ে মোহনপুর প্রতিশোধ নয়, এখন প্রতিকারের সময়: রাষ্ট্রপতি মির্জা ফখরুল কক্সবাজারে কোটি টাকার ৩ বিলাসবহুল গাড়ি জব্দ, সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ ২৫ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প মোহনপুরে সোমবার ৬ সড়কের উদ্বোধন ধ্বংসের ক্ষত মুছে কেশরহাটের নতুন স্বপ্ন: ২০ বছরের মহাপরিকল্পনা উন্মোচন মোহনপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, জলাশয়ে পোনা অবমুক্ত রাজশাহীর মাছ যাবে বিদেশে, কার্গো বিমানে রপ্তানির পরিকল্পনা আদা গ্রাম থেকে ‘মসলা গ্রাম’-মোহনপুরে কৃষিতে নতুন বিপ্লব ১৩ জনই ফেল, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ব্যাখ্যা তলব গোদাগাড়ীতে ডিবি'র এসকাফ উদ্ধার মামলা নিয়ে ধুম্রজাল শিশুর চোখে কেমন হবে থানা, মতামত নিয়ে কর্মপরিকল্পনা রাজশাহীর মোহনপুরে ১৪ শিক্ষকের স্কুলে ১৩ পরীক্ষার্থী-সবাই ফেল জিয়াউর রহমানকে ‘রাজাকার’, তারেক রহমানকে ‘কুলাঙ্গার’ বলেও বহাল অধ্যক্ষ মোহনপুরে দুই কলেজে এমপি মিলনকে সংবর্ধনা, ডিজিটাল ল্যাব উদ্বোধন নেসকো স্থানান্তর ঠেকাতে রাজশাহী বার অ্যাসোসিয়েশনের হুঁশিয়ারি নওগাঁয় যুবদল নেতার কব্জি কাটার ঘটনায় গ্রেপ্তার ২ পুলিশের সমস্যা শুনে সমাধানের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মোহনপুরে আয়বর্ধক উপকরণ পেয়ে স্বাবলম্বিতার স্বপ্ন দেখছেন প্রান্তিক মানুষ মোহনপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২, পলাতক ১

দেশজুড়ে একযোগে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’, রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজন

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : May 2, 2026 ইং
  • 161 বার
ছবির ক্যাপশন:

রাজশাহী প্রতিনিধি: দেশের ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন এবং তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি সিলেট জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়াল মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি দেশব্যাপী একযোগে সরাসরি সম্প্রচার করা হয়।
কেন্দ্রীয় এই আয়োজনের অংশ হিসেবে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বড় পর্দায় অনুষ্ঠানটি প্রদর্শন করা হয়। এ উপলক্ষে সেখানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্থানীয়ভাবে কর্মসূচির সূচনা করা হয়।

রাজশাহীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সহ-সভাপতি ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও জয়নুল আবেদীন শিবলী, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি সামসুল ইসলাম মিলু ও সাধারণ সম্পাদক বজলুজ্জামান মোহনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, খেলোয়াড় ও অভিভাবকরাও স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী সিলেট থেকে উদ্বোধন ঘোষণার পর রাজশাহীতে উপস্থিত অতিথিরা বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির স্থানীয় কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300