আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
নেসকো'র নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন নওগাঁয় আবারও জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক শফিকুর রহমান তানোরে ৫'শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরের হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার সংগ্রাম, স্বপ্ন আর সাফল্য-কৃষকপুত্র হাসিবুর এখন প্রশাসন ক্যাডার জ্ঞানচর্চার ৭৩ বছরের গৌরব, উৎসবে মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক প্রশিক্ষণে আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব ড. সলিমুল্লাহ খান বিএনপি নেতা কাজিম উদ্দিনের মায়ের মৃত্যুতে এমপি মিলনসহ বিভিন্ন মহলের শোক রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবসে আদিবাসীদের অধিকার ও ভূমি সুরক্ষার দাবি ‘Run for Padma’ উপলক্ষে রাজশাহীতে প্রেস ব্রিফিং মোহনপুরে মাদক কারবারিদের বয়কটের আহব্বান ইউএনও'র মোহনপুরে ৩৮৭ পিস ইয়াবা ৯৩ হাজার জাল নোটসহ র‍্যাবের অভিযান আটক-১ মোহনপুরে পরকীয়ার অভিযোগে জনতার হাতে আটক এএসআই রাজশাহীর মোহনপুরে ইটের আঘাতে পশুখাদ্য ব্যবসায়ী নিহত কর্মদক্ষতায় আলোচিত ওসি খালিদুর রহমান, বদলির খবরে প্রশংসার ঢল মোহনপুরে নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে মোহনপুরে ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা ভাইরাল অডিও বিতর্কে নতুন মোড়, মুখ খুললেন আলোচিত ব্যবসায়ীর স্ত্রী Mohanpur রামেক ওয়াশরুমে ময়লার ভাগাড়, সংক্রমণ ঝুঁকিতে শত শত রোগী

মোহনপুরে মাদক-জুয়া রোধে কঠোর বার্তা, আইনশৃঙ্খলা সভায় একাধিক সিদ্ধান্ত

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 30, 2026 ইং
  • 112 বার
ছবির ক্যাপশন:

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আকতার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, ট্রাফিক ইনস্পেক্টর রবিউল ইসলাম, পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মেহেদি হাসান, আনসার ও ভিডিপি কর্মকর্তা রবিউল ইসলাম, ফায়ার সার্ভিস লিডার রেজোয়ান, ব্র্যাক মোহনপুর আইন শাখার জয়নাল আবেদীন, মৌগাছি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস, ঘাসিগ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম, জাহানাবাদ ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ, ধুরইল ইউপি প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মোহনপুর তামিরুল মিল্লাত আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শরিফুল ইসলাম, মোহনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহীন সাগর এবং কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা।

সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অনলাইন জুয়া প্রতিরোধ, সড়কে শৃঙ্খলা ফেরানো, স্কুল-কলেজের সামনে তামাকজাত দ্রব্য বিক্রি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক দুর্ঘটনা এড়াতে নির্মাণ সামগ্রী সড়কে ফেলে রাখার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সামাজিক অস্থিরতা রোধে জনসচেতনতা বৃদ্ধি, মাহেন্দ্রা (স্থানীয় যানবাহন) এর বেপরোয়া গতি নিয়ন্ত্রণ এবং উপজেলা চত্বরে শিক্ষার্থীদের অবাধ বিচরণ নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয় এবং গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300