আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
সাবেক আইজিপি গোদাগাড়ীর কৃতী সন্তান ড. এনামুল হক আর নেই জেলা প্রশাসক গোল্ডকাপ: সেমিফাইনালে চার দল, শিরোপা ধরে রাখার লড়াইয়ে মোহনপুর প্রতিশোধ নয়, এখন প্রতিকারের সময়: রাষ্ট্রপতি মির্জা ফখরুল কক্সবাজারে কোটি টাকার ৩ বিলাসবহুল গাড়ি জব্দ, সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ ২৫ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প মোহনপুরে সোমবার ৬ সড়কের উদ্বোধন ধ্বংসের ক্ষত মুছে কেশরহাটের নতুন স্বপ্ন: ২০ বছরের মহাপরিকল্পনা উন্মোচন মোহনপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, জলাশয়ে পোনা অবমুক্ত রাজশাহীর মাছ যাবে বিদেশে, কার্গো বিমানে রপ্তানির পরিকল্পনা আদা গ্রাম থেকে ‘মসলা গ্রাম’-মোহনপুরে কৃষিতে নতুন বিপ্লব ১৩ জনই ফেল, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ব্যাখ্যা তলব গোদাগাড়ীতে ডিবি'র এসকাফ উদ্ধার মামলা নিয়ে ধুম্রজাল শিশুর চোখে কেমন হবে থানা, মতামত নিয়ে কর্মপরিকল্পনা রাজশাহীর মোহনপুরে ১৪ শিক্ষকের স্কুলে ১৩ পরীক্ষার্থী-সবাই ফেল জিয়াউর রহমানকে ‘রাজাকার’, তারেক রহমানকে ‘কুলাঙ্গার’ বলেও বহাল অধ্যক্ষ মোহনপুরে দুই কলেজে এমপি মিলনকে সংবর্ধনা, ডিজিটাল ল্যাব উদ্বোধন নেসকো স্থানান্তর ঠেকাতে রাজশাহী বার অ্যাসোসিয়েশনের হুঁশিয়ারি নওগাঁয় যুবদল নেতার কব্জি কাটার ঘটনায় গ্রেপ্তার ২ পুলিশের সমস্যা শুনে সমাধানের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মোহনপুরে আয়বর্ধক উপকরণ পেয়ে স্বাবলম্বিতার স্বপ্ন দেখছেন প্রান্তিক মানুষ মোহনপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২, পলাতক ১

রাজশাহীতে জাল সনদে বিদ্যালয়ে নিয়োগ, এমপিও সুপারিশে উত্তাপ

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : May 17, 2026 ইং
  • 140 বার
ছবির ক্যাপশন:

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকার কাঁচুপাড়া উচ্চ বিদ্যালয়ে বিতর্কিত নিয়োগ ও জাল সনদ সংক্রান্ত মামলা চলমান থাকা অবস্থায় অভিযুক্ত শিক্ষকদের এমপিওভুক্তির সুপারিশ পাঠানোকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের কিছু শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ার বৈধতা নিয়ে দায়ের করা মামলা নিষ্পত্তির আগেই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পক্ষ থেকে তাদের এমপিওভুক্তির জন্য প্রস্তাব পাঠানো হয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি জানান, জাল সনদ ও অনিয়মিতভাবে গঠিত নিয়োগ বোর্ডের মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের বৈধতা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এমপিওভুক্তির কোনো উদ্যোগ নেওয়া উচিত ছিল না।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৪ নভেম্বর দুর্গাপুর সহকারী জজ আদালতে এ সংক্রান্ত মামলা (নং–১০৭/২০২৫) দায়ের করা হয়। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং অভিযুক্ত শিক্ষকরা বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত আছেন।
মামলায় বিচারাধীন বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো প্রশাসনিক পদক্ষেপ না নেওয়ার আবেদনও করা হয়েছে।

তবে অভিযোগে বলা হয়, চলমান মামলার বিষয়টি উপেক্ষা করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) লায়লা আক্তার জাহান গোপনে এমপিওভুক্তির সুপারিশ পাঠিয়েছেন।

এ বিষয়ে অভিযোগকারীর দাবি, এ ধরনের পদক্ষেপ আদালত অবমাননার শামিল এবং সরকারি নীতিমালারও পরিপন্থী। তার আরও অভিযোগ, আর্থিক লেনদেনের মাধ্যমে এই সুপারিশ দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আক্তার জাহান জানান, “বিভিন্ন পক্ষের চাপের কারণে প্রস্তাবটি পাঠানো হয়েছিল, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।”

অন্যদিকে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জায়েদুর রহমান বলেন, আদালতে বিচারাধীন কোনো বিষয়ে চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত এমপিওভুক্তির মতো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। বিষয়টি জানার পর প্রস্তাবটি বাতিল করা হয়েছে বলেও তিনি জানান।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300