আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
সাবেক আইজিপি গোদাগাড়ীর কৃতী সন্তান ড. এনামুল হক আর নেই জেলা প্রশাসক গোল্ডকাপ: সেমিফাইনালে চার দল, শিরোপা ধরে রাখার লড়াইয়ে মোহনপুর প্রতিশোধ নয়, এখন প্রতিকারের সময়: রাষ্ট্রপতি মির্জা ফখরুল কক্সবাজারে কোটি টাকার ৩ বিলাসবহুল গাড়ি জব্দ, সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ ২৫ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প মোহনপুরে সোমবার ৬ সড়কের উদ্বোধন ধ্বংসের ক্ষত মুছে কেশরহাটের নতুন স্বপ্ন: ২০ বছরের মহাপরিকল্পনা উন্মোচন মোহনপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, জলাশয়ে পোনা অবমুক্ত রাজশাহীর মাছ যাবে বিদেশে, কার্গো বিমানে রপ্তানির পরিকল্পনা আদা গ্রাম থেকে ‘মসলা গ্রাম’-মোহনপুরে কৃষিতে নতুন বিপ্লব ১৩ জনই ফেল, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ব্যাখ্যা তলব গোদাগাড়ীতে ডিবি'র এসকাফ উদ্ধার মামলা নিয়ে ধুম্রজাল শিশুর চোখে কেমন হবে থানা, মতামত নিয়ে কর্মপরিকল্পনা রাজশাহীর মোহনপুরে ১৪ শিক্ষকের স্কুলে ১৩ পরীক্ষার্থী-সবাই ফেল জিয়াউর রহমানকে ‘রাজাকার’, তারেক রহমানকে ‘কুলাঙ্গার’ বলেও বহাল অধ্যক্ষ মোহনপুরে দুই কলেজে এমপি মিলনকে সংবর্ধনা, ডিজিটাল ল্যাব উদ্বোধন নেসকো স্থানান্তর ঠেকাতে রাজশাহী বার অ্যাসোসিয়েশনের হুঁশিয়ারি নওগাঁয় যুবদল নেতার কব্জি কাটার ঘটনায় গ্রেপ্তার ২ পুলিশের সমস্যা শুনে সমাধানের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মোহনপুরে আয়বর্ধক উপকরণ পেয়ে স্বাবলম্বিতার স্বপ্ন দেখছেন প্রান্তিক মানুষ মোহনপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২, পলাতক ১

বিদেশে দ্বিতীয় বিয়ে—মৌসুমীর নতুন সিনেমায় ভিন্ন বার্তা

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : May 3, 2026 ইং
  • 178 বার
ছবির ক্যাপশন:

বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। দেশের চলচ্চিত্রে নিয়মিত দেখা না গেলেও প্রবাসে মাঝেমধ্যে অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় বিদেশে বসবাসরত মানুষের জীবনসংগ্রাম ও বাস্তব অভিজ্ঞতা নিয়ে নির্মিত হয়েছে নতুন সিনেমা কন্ট্র্যাক্ট ম্যারেজ।

পরিচালক হাসান জাহাঙ্গীর নির্মিত এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। গল্পে তুলে ধরা হয়েছে—দেশে স্বামী রেখে বিদেশে গিয়ে নতুন সম্পর্কে জড়ানো এক নারীর জটিল জীবন, যার মাধ্যমে সমাজে সচেতনতার বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

নির্মাতা জানান, ছবিটির শুটিং আগেই শেষ হয়েছে এবং গত মার্চে সেন্সর ছাড়পত্রও পেয়েছে। আগামী ১৫ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। সিনেমার বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে ধারণ করা হয়েছে, আর বাকি অংশের কাজ সম্পন্ন হয়েছে বাংলাদেশে।

পরিচালকের ভাষ্য, প্রবাসজীবনের কঠিন বাস্তবতা, সংগ্রাম এবং মানুষের মানসিক টানাপোড়েন থেকেই গল্পটি নেওয়া হয়েছে। একই সঙ্গে নারীর মর্যাদা ও সম্মানকে গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়েছে ছবিতে।

তিনি আরও জানান, শুধু বাংলাদেশেই নয়—যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশেও সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, প্রায় দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী। এর আগে তার অভিনীত সোনার চর সিনেমাটি মুক্তি পেয়েছিল। শুরুতে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ ওয়েব সিরিজ হিসেবে নির্মাণের পরিকল্পনা থাকলেও পরে সেটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ দেওয়া হয়।

এদিকে নির্মাতা জানিয়েছেন, ছবিটির টেলিভিশন স্বত্ব ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে এবং আসন্ন ঈদে এটি ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300