আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
সাবেক আইজিপি গোদাগাড়ীর কৃতী সন্তান ড. এনামুল হক আর নেই জেলা প্রশাসক গোল্ডকাপ: সেমিফাইনালে চার দল, শিরোপা ধরে রাখার লড়াইয়ে মোহনপুর প্রতিশোধ নয়, এখন প্রতিকারের সময়: রাষ্ট্রপতি মির্জা ফখরুল কক্সবাজারে কোটি টাকার ৩ বিলাসবহুল গাড়ি জব্দ, সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ ২৫ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প মোহনপুরে সোমবার ৬ সড়কের উদ্বোধন ধ্বংসের ক্ষত মুছে কেশরহাটের নতুন স্বপ্ন: ২০ বছরের মহাপরিকল্পনা উন্মোচন মোহনপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, জলাশয়ে পোনা অবমুক্ত রাজশাহীর মাছ যাবে বিদেশে, কার্গো বিমানে রপ্তানির পরিকল্পনা আদা গ্রাম থেকে ‘মসলা গ্রাম’-মোহনপুরে কৃষিতে নতুন বিপ্লব ১৩ জনই ফেল, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ব্যাখ্যা তলব গোদাগাড়ীতে ডিবি'র এসকাফ উদ্ধার মামলা নিয়ে ধুম্রজাল শিশুর চোখে কেমন হবে থানা, মতামত নিয়ে কর্মপরিকল্পনা রাজশাহীর মোহনপুরে ১৪ শিক্ষকের স্কুলে ১৩ পরীক্ষার্থী-সবাই ফেল জিয়াউর রহমানকে ‘রাজাকার’, তারেক রহমানকে ‘কুলাঙ্গার’ বলেও বহাল অধ্যক্ষ মোহনপুরে দুই কলেজে এমপি মিলনকে সংবর্ধনা, ডিজিটাল ল্যাব উদ্বোধন নেসকো স্থানান্তর ঠেকাতে রাজশাহী বার অ্যাসোসিয়েশনের হুঁশিয়ারি নওগাঁয় যুবদল নেতার কব্জি কাটার ঘটনায় গ্রেপ্তার ২ পুলিশের সমস্যা শুনে সমাধানের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মোহনপুরে আয়বর্ধক উপকরণ পেয়ে স্বাবলম্বিতার স্বপ্ন দেখছেন প্রান্তিক মানুষ মোহনপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২, পলাতক ১

দ্রুততম সময়ে নগরী পরিচ্ছন্ন করে প্রশংসায় ভাসছে রাসিক

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : May 29, 2026 ইং
  • 141 বার
ছবির ক্যাপশন:

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে এবারের ঈদুল আজহায় কোরবানির বর্জ্য নির্ধারিত সময়ের আগেই অপসারণ করে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। দ্রুততম সময়ের মধ্যে নগরী পরিচ্ছন্ন রাখার এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন নগরবাসী।

রাসিকের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যে নগরী সম্পূর্ণ পরিচ্ছন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হলেও তার আগেই অধিকাংশ ওয়ার্ডে বর্জ্য অপসারণ কার্যক্রম শেষ হয়।

জানা গেছে, ঈদের দিন দুপুর ১২টা থেকে মহানগরীর ৩০টি ওয়ার্ডে একযোগে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়। রাসিকের ১ হাজার ২৭০ জন পরিচ্ছন্নকর্মী, প্রয়োজনীয় যানবাহন ও সরঞ্জাম নিয়ে পাড়া-মহল্লা থেকে বর্জ্য সংগ্রহ করে তা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এ স্থানান্তর করেন।

পরবর্তীতে বিকাল থেকে এসটিএসগুলো থেকে বর্জ্য চূড়ান্ত ভাগাড়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়, যা নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন করার পথে রয়েছে বলে জানা গেছে। পুরো নগরীতে ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক ছিটিয়ে পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখা হয়।

কার্যক্রম চলাকালে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বিভিন্ন ওয়ার্ড, এসটিএস ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

তিনি বলেন, নাগরিকদের সহযোগিতা ও পরিচ্ছন্নকর্মীদের নিরলস পরিশ্রমের ফলে নির্ধারিত সময়ের আগেই নগরী পরিচ্ছন্ন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও নাগরিক সেবা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

নগরবাসী রাসিকের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন। সাহেববাজার এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, “এবার খুব দ্রুত সময়ের মধ্যে নগরী পরিষ্কার হয়েছে, যা সত্যিই প্রশংসনীয়।”

উপশহর এলাকার গৃহিণী শারমিন আক্তার বলেন, “পরিবেশবান্ধব ব্যাগ ও জীবাণুনাশক সরবরাহের কারণে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা অনেক সহজ হয়েছে।”

ব্যবসায়ী আব্দুল কাদের বলেন, “ঈদের দিনেই প্রশাসনের তৎপরতায় কোনো ধরনের ভোগান্তি হয়নি, এটি একটি ভালো উদ্যোগ।”

উল্লেখ্য, এবছর প্রথমবারের মতো রাসিকের উদ্যোগে নগরীর প্রায় ৮২ হাজার হোল্ডিংয়ের মুসলিম পরিবারকে কোরবানির মাংস সংরক্ষণের জন্য পরিবেশবান্ধব ব্যাগ এবং ব্লিচিং পাউডার সরবরাহ করা হয়। কোরবানির ধরন অনুযায়ী পৃথকভাবে ব্যাগ ও জীবাণুনাশক বিতরণ কার্যক্রম বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করেছে।

নগর প্রশাসনের এই সফল উদ্যোগকে স্থানীয়রা একটি কার্যকর ও সময়োপযোগী বর্জ্য ব্যবস্থাপনার উদাহরণ হিসেবে দেখছেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300