আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
উচ্ছেদ আতঙ্কে দিন-রাত, অনিশ্চয়তায় ৭৫০ পরিবারের জীবন উচ্ছেদ আতঙ্কে দিন-রাত, অনিশ্চয়তায় ৭৫০ পরিবারের জীবন লাইসেন্সহীন সরিষা মিলে দুর্ঘটনা, কিশোরের হাত বিচ্ছিন্ন লাইসেন্সহীন সরিষা মিলে দুর্ঘটনা, কিশোরের হাত বিচ্ছিন্ন রাবিতে ভারতীয় কূটনীতিকের সফর: যৌথ গবেষণায় আগ্রহ রাজশাহী চেম্বার অব কমার্স নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে ইমাম মেহেদীর জয় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে ইমাম মেহেদীর জয় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে ইমাম মেহেদীর জয় রাজশাহী চেম্বার অব কমার্স নির্বাচনে ভোটের জোয়ার, পরিচালক পদে বিজয়ের হাসি ইমাম মেহেদীর চেম্বার নির্বাচনে ভোটের জোয়ার, বিজয়ের হাসি ইমাম মেহেদীর ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা; বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু খুলনায় রেলওয়ে পুলিশ লাইনে কনস্টেবলের আত্মহত্যা সাংবাদিক মোজাহার আলী আর নেই, শোক জানিয়েছে মোহনপুর প্রেসক্লাব আরএমপির ৫ থানায় নতুন ওসি, বদলি ১১ কর্মকর্তা পুলিশকে নিয়ে বিরূপ মন্তব্যে হাইকোর্টে ম্যাজিস্ট্রেট আরিফুরের বিরুদ্ধে রিট পরিচ্ছন্ন রাজশাহী গড়তে জেলা প্রশাসকের উদ্যোগ, তেল সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর বার্তা জীবিকার লড়াইয়ে টুলি বেগম, সহায়তার হাত বাড়ালেন তারেক রহমান রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন
ad728

উচ্ছেদ আতঙ্কে দিন-রাত, অনিশ্চয়তায় ৭৫০ পরিবারের জীবন

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 21, 2026 ইং
  • 1 বার
ছবির ক্যাপশন: রাজশাহীতে উচ্ছেদের মুখে পড়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে ৭৫০ পরিবার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরের পাঁচটি মহল্লায় প্রায় চার দশক ধরে বসবাসরত ৭৫০টি পরিবার হঠাৎ উচ্ছেদের মুখে পড়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। 

জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে পরিচালিত উচ্ছেদ অভিযানে ভেঙে ফেলা হয়েছে অন্তত ২০টি বসতঘর, যার ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে তারা ওই এলাকায় বসবাস করে আসলেও সম্প্রতি জমির মালিকানা দাবি করে কিছু ব্যক্তি আদালতের নির্দেশনা নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। 

রোববার পরিচালিত অভিযানে একাধিক বাড়িঘর ভেঙে দেওয়া হলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের বাধার মুখে অভিযান সাময়িকভাবে বন্ধ করা হলেও আতঙ্ক কাটেনি।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, তাদের কোনো পূর্ব নোটিশ না দিয়েই হঠাৎ উচ্ছেদ কার্যক্রম চালানো হয়েছে। ফলে তারা এখন দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন। অনেকেই খোলা আকাশের নিচে বসবাস করছেন।

অন্যদিকে জমির দাবিদাররা বলছেন, তারা আদালতের বৈধ নির্দেশনা নিয়েই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে অবৈধভাবে জমি দখল করে বসবাস করা হচ্ছিল।

এ বিষয়ে বোয়ালিয়া ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্তদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পর পুরো এলাকায় চরম উৎকণ্ঠা বিরাজ করছে। যেকোনো সময় আবারও উচ্ছেদ অভিযান শুরু হতে পারে—এমন আশঙ্কায় দিন কাটাচ্ছে শত শত পরিবার।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300