আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
নেসকো'র নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন নওগাঁয় আবারও জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক শফিকুর রহমান তানোরে ৫'শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরের হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার সংগ্রাম, স্বপ্ন আর সাফল্য-কৃষকপুত্র হাসিবুর এখন প্রশাসন ক্যাডার জ্ঞানচর্চার ৭৩ বছরের গৌরব, উৎসবে মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক প্রশিক্ষণে আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব ড. সলিমুল্লাহ খান বিএনপি নেতা কাজিম উদ্দিনের মায়ের মৃত্যুতে এমপি মিলনসহ বিভিন্ন মহলের শোক রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবসে আদিবাসীদের অধিকার ও ভূমি সুরক্ষার দাবি ‘Run for Padma’ উপলক্ষে রাজশাহীতে প্রেস ব্রিফিং মোহনপুরে মাদক কারবারিদের বয়কটের আহব্বান ইউএনও'র মোহনপুরে ৩৮৭ পিস ইয়াবা ৯৩ হাজার জাল নোটসহ র‍্যাবের অভিযান আটক-১ মোহনপুরে পরকীয়ার অভিযোগে জনতার হাতে আটক এএসআই রাজশাহীর মোহনপুরে ইটের আঘাতে পশুখাদ্য ব্যবসায়ী নিহত কর্মদক্ষতায় আলোচিত ওসি খালিদুর রহমান, বদলির খবরে প্রশংসার ঢল মোহনপুরে নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে মোহনপুরে ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা ভাইরাল অডিও বিতর্কে নতুন মোড়, মুখ খুললেন আলোচিত ব্যবসায়ীর স্ত্রী Mohanpur রামেক ওয়াশরুমে ময়লার ভাগাড়, সংক্রমণ ঝুঁকিতে শত শত রোগী

রাজশাহীতে ডিবি অভিযানে হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 20, 2026 ইং
  • 75 বার
ছবির ক্যাপশন:

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আমিনুল ইসলাম স্বপন (৪৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (৩ জুন) বিকেলে গোদাগাড়ী থানার ডাইংপাড়া মোড়সংলগ্ন নির্মাণাধীন বিসমিল্লাহ টাওয়ারের দক্ষিণ পাশে ফাঁকা জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আমিনুল ইসলাম স্বপন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর বাজার (খোহার মোড়) এলাকার ইলিয়াস আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পূর্বে মাদক ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার এসআই মো. নাছিম উদ্দিনের নেতৃত্বে একটি দল মাদক উদ্ধার ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বিসমিল্লাহ টাওয়ারের পাশে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন স্বপন। তবে ডিবি সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন।

পরে স্থানীয় দুই সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে পাঁচটি প্যাকেটে রাখা এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন প্রায় ১০০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার স্বপনের বিরুদ্ধে এর আগে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা ও ঢাকার আদাবর থানাসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে।


এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া আলামত জব্দ করে সংরক্ষণ করা হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300