আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
রাজশাহী চেম্বার অব কমার্স নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে ইমাম মেহেদীর জয় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে ইমাম মেহেদীর জয় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে ইমাম মেহেদীর জয় রাজশাহী চেম্বার অব কমার্স নির্বাচনে ভোটের জোয়ার, পরিচালক পদে বিজয়ের হাসি ইমাম মেহেদীর চেম্বার নির্বাচনে ভোটের জোয়ার, বিজয়ের হাসি ইমাম মেহেদীর ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা; বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু খুলনায় রেলওয়ে পুলিশ লাইনে কনস্টেবলের আত্মহত্যা সাংবাদিক মোজাহার আলী আর নেই, শোক জানিয়েছে মোহনপুর প্রেসক্লাব আরএমপির ৫ থানায় নতুন ওসি, বদলি ১১ কর্মকর্তা পুলিশকে নিয়ে বিরূপ মন্তব্যে হাইকোর্টে ম্যাজিস্ট্রেট আরিফুরের বিরুদ্ধে রিট পরিচ্ছন্ন রাজশাহী গড়তে জেলা প্রশাসকের উদ্যোগ, তেল সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর বার্তা জীবিকার লড়াইয়ে টুলি বেগম, সহায়তার হাত বাড়ালেন তারেক রহমান রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ
ad728

জীবিকার লড়াইয়ে টুলি বেগম, সহায়তার হাত বাড়ালেন তারেক রহমান

রিপোর্টারের নাম: Sahin Shagor
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 3, 2026 ইং
  • 125 বার
ছবির ক্যাপশন:

রাজশাহী প্রতিনিধি: সন্তানেরা খোঁজ না নেওয়ায় জীবিকার তাগিদে নিজেই অটোরিকশা চালিয়ে সংসার চালাচ্ছিলেন রাজশাহীর বড়গাছি মালপাড়া গ্রামের টুলি বেগম। তার সংগ্রামী জীবনের কথা জানার পর তার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর নির্দেশে টুলির বাড়িতে যান নরসিংদীর রায়পুরা আসনের সংসদ সদস্য ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ একটি প্রতিনিধি দল।

এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে টুলি বেগমকে একটি নতুন ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দেওয়া হয়। পাশাপাশি তাকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

এর আগে টুলি বেগম অন্যের অটোরিকশা ভাড়া নিয়ে চালাতেন। এখন থেকে তিনি নিজের অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতে পারবেন।

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আবেগাপ্লুত টুলি বেগম বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক বড় মনের মানুষ। আমি কতটা খুশি, তা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি তার জন্য দোয়া করি।”

‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, অসহায় টুলি বেগমের বিষয়টি নজরে আসার পর প্রধানমন্ত্রী তাকে সহযোগিতার নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী তারা তার পাশে দাঁড়িয়েছেন।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী কোনো অসহায়ের খবর পেলেই দ্রুত সহায়তার নির্দেশ দেন। টুলি বেগমের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, রাজশাহী সরকারি সিটি কলেজের সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300