প্রিন্ট এর তারিখঃ Jul 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 30, 2026 ইং
মোহনপুরে মাদক কারবারিদের বয়কটের আহব্বান ইউএনও'র

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার।
সভায় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা কমিটির সদস্য সচিব মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ রাকিবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা ঈমাম হাসান শামীম, ট্রাফিক ইনস্পেক্টর রবিউল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা রবিউল ইসলাম, ফায়ার সার্ভিস সাব অফিসার রফিকুল ইসলাম, গ্রাম আদালত প্রতিনিধি মুক্তি বেগম, ধুরইল ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ঘাসিগ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম, জাহানাবাদ ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ, মোহনপুর তামিরুল মিল্লাত আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শরিফুল ইসলাম, মোহনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহীন সাগর এবং কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা।
সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ বন্ধ, সড়কে শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, প্রতিটি ইউনিয়নে মাদক প্রতিরোধ কমিটি গঠন করে মাদক কারবারি ও সেবিদের সামাজিকভাবে বয়কট করতে হবে। সামাজিক অস্থিরতা রোধে জনসচেতনতা বৃদ্ধি, মাহেন্দ্রা (স্থানীয় যানবাহন) এর বেপরোয়া গতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয় এবং গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
এছাড়াও বেলা ১২ টার দিকে উপজেলা হলরুমে দ্য কার্টার সেন্টার এর সহযোগিতায় তথ্য অধিকার বাস্তবায়ন পরিক্ষণ উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি মবিলাইজার মোঃ ইনজামউল হক, উপজেলা ফ্যাসিলিটেটর মনিকা রাণী এবং আব্দুল বারিক সরকার উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ তথ্য প্রকাশ