প্রিন্ট এর তারিখঃ Jul 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 23, 2026 ইং
Mohanpur

রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল গ্রামে এক নারীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ওই নারী (রোকেয়া) এলাকায় গাঁজা পাইকারি ও খুচরা বিক্রি করে আসছেন।
সম্প্রতি গাঁজা বহনকারী ‘মোস্ত’ নামের এক ব্যক্তির কাছ থেকে গাঁজা কিনে সেবনের সময় এক ব্যক্তিকে স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
গ্রামবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক ব্যবসা চললেও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি। তাদের আরও দাবি, একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে এবং মাসিক অর্থ লেনদেনের মাধ্যমে এই মাদক কার্যক্রম টিকে আছে—যদিও এসব অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ তথ্য প্রকাশ