প্রিন্ট এর তারিখঃ May 31, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 29, 2026 ইং
কোরবানির বর্জ্য রাস্তায়, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহাকে ঘিরে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে ব্যর্থতার অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (২৯ মে) বিকেলে প্রধানমন্ত্রীর নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে এবং দায়িত্বে অবহেলার অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।
জানা গেছে, ঈদের পর রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রীণরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্য ও জমে থাকা ময়লা সড়কে পড়ে থাকতে দেখা যায়। এর পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জোন-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জোন-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির। দুজনই উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ তথ্য প্রকাশ